দুই ম্যাচ জিতে আগের অবস্থানেই ব্রাজিল, এগিয়েছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২০, ১৯:০৮আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৯:৩৬

দুই ম্যাচ জিতে আগের অবস্থানেই ব্রাজিল, এগিয়েছে আর্জেন্টিনা করোনার কারণে এপ্রিলের পর সর্বশেষ সেপ্টেম্বরে র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল ফিফা। ওই সময় মূলত উয়েফা নেশনস লিগই মাঠে গড়িয়েছিল। সর্বশেষ বিশ্বকাপ বাছাই, নেশন্স লিগ আর ইউরোর প্লে অফের ম্যাচ হয়ে গেলো কিছুদিন আগে। তাই নতুন করে আবারও ফিফা র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বৃহস্পতিবার। এবার অবশ্য উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে র‌্যাঙ্কিং টেবিলে।

২০১৮ সালের পর প্রথম কোনও ম্যাচ হেরেও শীর্ষেই রয়েছে বেলজিয়াম। নেশন্স লিগে তারা হেরেছে ইংল্যান্ডের কাছে।

যথারীতি শীর্ষ পাঁচে কোনও ধরনের পরিবর্তন নেই। দুইয়ে ফ্রান্স, বাছাইয়ে টানা দুই জয় পাওয়া ব্রাজিল তিনে, চারে ইংল্যান্ড ও পাঁচে পর্তুগাল। র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন না এলেও শীর্ষে থাকা বেলজিয়ামের সঙ্গে এদের পয়েন্ট ব্যবধান কমেছে অনেক।

শীর্ষ দশে একধাপ উন্নতি হয়েছে আর্জেন্টিনার। বাছাইয়ের দুটি ম্যাচ জিতে এক ধাপ এগিয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রয়েছে আটে। স্পেনও একধাপ এগিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। উরুগুয়ে একধাপ নেমে অবস্থান করছে সাতে। ক্রোয়েশিয়াও একধাপ পিছিয়ে অবস্থান করছে নয়ে। দশে আগের অবস্থানেই আছে কলম্বিয়া।

শীর্ষ দশের বাইরে আগের ১২তম স্থানেই আছে ইতালি। ৩ ধাপ এগিয়ে ডেনমার্ক ১৩তম ও জার্মানির অবস্থান আগের ১৪তম স্থানেই।  

এদিকে দীর্ঘদিন খেলার বাইরে থাকা বাংলাদেশের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। আগের ১৮৭তম স্থানেই আছে লাল-সবুজরা।    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের