হার্দিকের হাত ধরে আইপিএলে প্রথমবার ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২০, ১৬:১৪ আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৬:২৪

হাঁটু গেড়ে প্রতিবাদ জানাচ্ছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নিয়ে উচ্চবাচ্য নেই। এমন কথা বলে আফসোস করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্যারিবীয় ক্রিকেটার জেসন হোল্ডার। এবার তার আফসোস দূর করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে হাঁটু গেড়ে সমর্থন জানালেন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে’।

গত মার্চে যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে নিহত হন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। এই ঘটনার প্রতিবাদেই জন্ম নেয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। ক্রিকেটে এর প্রথম প্রয়োগ ঘটে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজে। হাঁটু গেড়ে তারা এই আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেন। সিপিএলের ক্রিকেটাররাও ছিলেন একই ভূমিকায়। এবার আইপিএলে এর মঞ্চায়ন করলেন হার্দিক পান্ডিয়া। রবিবার রাজস্থানের বিপক্ষে ২১ বলে অপরাজিত ৬০ রানের ঝড়ো ইনিংস খেলার পথে প্রতীকী এই প্রতিবাদ জানান তিনি।

আইপিএলের চতুর্থ দ্রুততম ফিফটির পর পান্ডিয়া হাঁটু গেড়ে মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থান জানান। এ সময় ডাগ আউটে থাকা মুম্বাইয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক কিয়েরন পোলার্ডও তার এই প্রতীকী প্রতিবাদের সমর্থন দেন মুষ্টিবদ্ধ ডান হাত তুলে। 

পরে হাঁটু গেড়ে প্রতিবাদ জানানোর ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন পান্ডিয়া। সেখানে লেখা ছিল হ্যাশট্যাগ ব্ল্যাক লাইভস ম্যাটার।

/এফআইআর/
সম্পর্কিত
জ্বর নিয়ে দেশে ফিরছেন শান্ত
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ, দায়িত্বে ডেভিড বুন 
সর্বশেষ খবর
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল
আইনজীবী অসুস্থ, পেছালো আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন 
আইনজীবী অসুস্থ, পেছালো আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন 
ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৬৬
ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৬৬
আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ
আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী