মেয়েদের ফেডারেশন কাপ হ্যান্ডবল শিরোপা আনসারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ২২:১৫ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২২:২৮

মেয়েদের ফেডারেশন কাপ হ্যান্ডবল চ্যাম্পিয়ন আনসার মেয়েদের প্রথম ফেডারেশন কাপ হ্যান্ডবলের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপির নারীদল। শনিবার ফাইনালে তারা ৩১-২৩ গোলে হারিয়েছে পুলিশ দলকে।

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের লড়াইটা হয়েছিল সেয়ানে সেয়ানে। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি পুলিশ দল।

প্রথমার্ধে ১৬-১৩ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ আনসার। আনসারের হয়ে খাদিজা সর্বোচ্চ ৬ গোল করেন। পুলিশে হয়ে সর্বোচ্চ ৭ গোল করেও দলকে শিরোপা এনে দিতে পারেননি খালেদা। আট দলের প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ পুলিশ দলের রুবিনা। ফাইনাল শেষে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান প্রধান অতিথি থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় পৃষ্ঠপোষক ওয়ালটনসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আগামী বছরই বাংলাদেশ সুপার লিগ? 
আগামী বছরই বাংলাদেশ সুপার লিগ? 
অনলাইন বেটিংয়ের আসল ফাঁদ কী, জানলে অবাক হবেন!
অনলাইন বেটিংয়ের আসল ফাঁদ কী, জানলে অবাক হবেন!
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে