ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল: ক্যারম এককে রাকিবুল সেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ২০:৫৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:০২

ক্যারম এককে শিরোপা জেতা রাকিবুল মাঝে, রানার-আপ আনিসুর রহমান (ডানে) এবং তৃতীয়স্থান অর্জনকারী রামিন তালুকদার (বামে)। পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যালে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ক্যারম ডিসিপ্লিনের খেলা। সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত খেলায় ক্যারম এককে শিরোপা জিতেছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রাকিবুল হাসান। দ্বৈতে রাকিবুল হাসান-ডেইলি স্টারের আনিসুর রহমান জুটি চ্যাম্পিয়ন হলে দ্বিমুকুট অর্জন করেছেন রাকিবুল।

এছাড়া ক্যারম এককে রানার-আপ হয়েছেন আনিসুর রহমান। ডেইলি স্টারের রামিন তালুকদার তৃতীয় স্থান অর্জন করেন। দ্বৈত বিভাগে রানার্স-আপ হয়েছেন রামিন তালুকদার ও চ্যানেল আই অনলাইনের সাজ্জাদ হোসেন। ঢাকা ট্রিবিউনের ফজলে রাব্বি মুন ও আলী শাহরিয়ার আমিন বাপ্পা জুটি অর্জন করেছেন তৃতীয় স্থান।

বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, সহ-সভাপতি আরিফুর রহমান বাবু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবু সাদাত, সদস্য সচিব আরাফাত জোবায়েরসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি