হারের বৃত্তেই মাশরাফির সিলেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৪, ২২:৫৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২৩:৩৮

নিজেদের ডেড়াতে গিয়েও ভাগ্য বদলায়নি সিলেট স্ট্রাইকার্সের। ঢাকায় দুই হার নিয়ে নিজ শহরে জয়ের খোঁজে ছিল মাশরাফির সিলেট। কিন্তু হার দিয়েই শুরু হলো স্বাগতিকদের মিশন। শুক্রবার (২৬ জানুয়ারি) গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৫২ রানের ব্যবধানে হেরেছে মাশরাফিরা। দারুন বোলিং করে কুমিল্লাকে ১৩০ রানে আটকে দিলেও ছন্নছাড়া ব্যাটিংয়ে ৭৮ রানে অলআউট হয় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্যামিট প্যাটেলের দারুন বোলিংয়ে ১৩০ রানেই থেমে যায় কুমিল্লা। সহজ লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে ১ রান উঠতেই উইকেট পতন শুরু। সেই পতন পুরো ইনিংস জুড়েই ছিল। দলের ব্যাটারদের মধ্যে কেবল দুজন দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন। সর্বোচ্চ ৪১ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে। ১৪ রানের ইনিংস খেলেন রায়ান বার্ল। নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ মিঠুন, বেন কার্টিং, ইয়াসির আলী কেউই দায়িত্ব পালন করতে পারেননি। সবমিলিয়ে ১৬ দশমিক ২ ওভারে ৭৮ রানে থামে সিলেটের ইনিংস।

কুমিল্লার হয়ে আলিস আল ইসলাম চারটি উইকেট নিয়েছেন। এই অফ স্পিনার ১৭ রানে চারটি উইকেট নিয়েছেন। এছাড়া রোস্টন চেজ নেন দুটি উইকেট।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক সিলেট। সিলেট পর্বে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করা কুমিল্লার অধিনায়ক লিটন দাস আবারও ব্যর্থ। বেন কাটিংয়ের বলে মাত্র ৮ রান করে এলবিডব্লিউ হন কুমিল্লা অধিনায়ক।

ম্যাচ শেষে মাথা তুলে মাঠ ছাড়তে পারেননি সিলেটের অধিনায়ক মাশরাফি

মোহাম্মদ রিজওয়ান ও ইমরুল কায়েসের জুটিতে পাওয়ার প্লে ভালোভাবে শেষ করেছিল কুমিল্লা, ১ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে। 

৪৭ রানে ভেঙে যায় এই জুটি। স্যামিট দুর্দান্ত বোলিং করেন। ১ উইকেটে ৫৫ রান করা কুমিল্লা ৭৪ রানে হারায় পাঁচ ব্যাটারকে। টানা তিন ওভারে স্যামিট উইকেট পান। মাঝে তাওহীদ হৃদয় (৯) রান আউট হন। ইংলিশ স্পিনারের শিকার হন রিজওয়ান (১৪), ইমরুল (৩০) ও রোস্টন চেজ (২)।

শেষ দিকে জাকের আলী ও খুশদিল শাহের জুটিতে একশ ছাড়ায় কুমিল্লা। ৩৯ রান তোলেন তারা দুজনে। শেষ দিকে ১৩ রানের ব্যবধানে তিন উইকেট হারায় চ্যাম্পিয়নরা। রিচার্ড এগারাভা রাখেন বড় অবদান। দুটি উইকেট নেন তিনি।

জাকের ২৯ ও খুশদিল ২১ রানে এনগারাভার শিকার হন। ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে কুমিল্লা। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট নেন স্যামিট। দুটি উইকেট পান এনগারাভা।

/আরআই/ইউএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম