অর্পিতার চার গোলে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৪, ১৮:১১আপডেট : ১৮ জুন ২০২৪, ১৯:৫৫

সিঙ্গাপুরে এএইচএফ জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ চলছেই। হকির নারীদের এই আসরে সিঙ্গাপুর ও থাইল্যান্ডের পর মঙ্গলবার (১৮ জুন) শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। অর্পিতার চার গোলের সুবাদে  লঙ্কানদের ৭-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল সবুজ দল।

শুরুতে রিয়া আমিন ২ মিনিটের আক্রমণ থেকে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। ৪ মিনিটে শ্রীলঙ্কা দুই গোল করে বাংলাদেশকে ব্যাকফুটেও ঠেলে দেয়। রাজাপাকসে দিলহানি জোড়া গোল করে ভয় ধরিয়ে দেন।

পিছিয়ে পড়েও বাংলাদেশ হতোদ্যম হয়নি। পরে পেনাল্টি কর্নার থেকে অর্পিতা পাল একাই চারটি গোল করে বাংলাদেশকে বড় ব্যবধানে লিড এনে দেন। ২৪, ২৫, ২৮ ও ৩২ মিনিটে গোল করেন তিনি।

মাঝে এমা নাদিরা ১৯ মিনিটে দ্বিতীয় গোল করেন। আর ২৯ মিনিটে সোনিয়া খাতুন একটি গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। এই জয়ে বাংলাদেশের মেয়েদের জুনিয়র এশিয়া কাপের মূল পর্ব অনেকটাই নিশ্চিত হলো।

বুধবার (১৯ জুন) চাইনিজ তাইপের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে জাহিদ হাসান রাজুর দল।

/টিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশ সংস্কার ও সাইবার নিরাপত্তায় সিঙ্গাপুরের সহযোগিতা চাইলো বাংলাদেশ 
বাংলাদেশের বিমানবন্দরের উন্নয়নে আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের 
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের