আজ ‘উত্তাপহীন’ বিসিবি নির্বাচন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুন ২০২৬, ১০:৩০আপডেট : ০৭ জুন ২০২৬, ১০:৩০

আজ ‘উত্তাপহীন’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হতে যাচ্ছে। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হয়ে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

যদিও নির্বাচনের আগেই বিসিবি পরিচালক হওয়া নিশ্চিত হয়ে গেছে ৮ জনের। আজকের নির্বাচনে তাই ভাগ্য নির্ধারিত হবে মাত্র ১৫ জন পরিচালকের।

বিসিবি নির্বাচনে ক্যাটেগরি-১ থেকে পরিচালক পদ ১০টি, ক্যাটেগরি-২ থেকে ১২টি ও ক্যাটেগরি-৩ থেকে ১টি। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের সরাসরি মনোনয়নে পরিচালক হন দুজন।

এই ২৫ পরিচালকের ভোটের পরে নির্বাচিত করা হয় বোর্ড সভাপতি ও দুজন সহ-সভাপতি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে আট পরিচালক নির্বাচিত হয়েছেন, তাদের সাতজনই ক্যাটেগরি-১ বা আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি। ক্যাটাগরি-৩ তথা সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন আরেকজন।

ভোটের মূল লড়াই এবার থাকছে ক্যাটেগরি-২ বা ক্লাব ক্যাটেগরিতে, যেখানে ১২টি পরিচালক পদে লড়বেন ১৬ জন। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল লড়ছেন এই ক্লাব ক্যাটাগরিতেই।

ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর তামিম ছাড়াও এই ক্যাটাগরি থেকে ভোটের লড়াইয়ে আছেন ফাহিম সিনহা (আবাহনী লিমিটেড), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), আসিফ রব্বানী (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), ফৈয়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (বসুন্ধরা রাইডার্স), মোহাম্মাদ আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স), মো. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), সৈয়দ বোরহানুল হোসেন (তেজগাঁও ক্রিকেট একাডেমি), সাকিব আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব) এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব)।

এবারের বিসিবি নির্বাচনে কাউন্সিলর বা ভোটার মোট ১৮৪ জন। তাদের মধ্যে ১ নম্বর ক্যাটেগরির ভোটার ৬৬ জন, ২ নম্বর ক্যাটেগরি ৭৬ ও ৩ নম্বর ক্যাটেগরির ৪২ জন।

১ নম্বর ক্যাটেগরিতে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগ থেকে পরিচালক পদ দুটি করে, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগ থেকে একটি করে। ৫ বিভাগে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে যাওয়ায় ভোট হবে শুধু দুটি বিভাগে।

এবারের বিসিবি নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের বাকি দুই সদস্য গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং উপ সচিব এ বি এম এহসানুল মামুন।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
অবশেষে ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের সূর্যবংশী 
১৫ বছর পর বাংলাদেশে এলো অস্ট্রেলিয়া 
টাকা না পেয়ে মাঠেই আসেনি ব্রাদার্স ইউনিয়ন
সর্বশেষ খবর
পরমাণু মর্যাদা থেকে পিছু হটবে না উত্তর কোরিয়া: কিমের বোন
পরমাণু মর্যাদা থেকে পিছু হটবে না উত্তর কোরিয়া: কিমের বোন
রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড
উত্তরখানে আগুনের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু 
উত্তরখানে আগুনের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু 
ওরহান পামুকের নতুন বই
ওরহান পামুকের নতুন বই
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট