টাইগারদের সঙ্গে থাকছেন না হিথ স্ট্রিক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৬, ১৭:৪৫আপডেট : ১৮ মে ২০১৬, ১৮:০৯

হিথ স্ট্রিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে আর দায়িত্ব পালন করবেন না হিথ স্ট্রিক! ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) বোলিং কোচ হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছেন স্ট্রিক। তার আবেদনের প্রেক্ষিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

বর্তমানে হিথ স্ট্রিক কাজ করছেন আইপিএলে গুজরাট লায়ন্সের কোচ হিসেবে। দ্য হিন্দুর খবর, নিজের জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র জমা দিয়েছেন ব্যাঙ্গালুরুভিত্তিক এনসিএ কর্তৃপক্ষের কাছে। বিষয়টা নিশ্চিত করেছেন হিথ স্ট্রিকের লন্ডনভিত্তিক এজেন্ট টম হাওয়ার্ড। হিথ স্ট্রিকের ওই আবেদনপত্র গ্রহণ করেছেন এনসিএস চেয়ারম্যান নিরঞ্জন শাহ। পরে এটি বিসিসিআই'তে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিসিসিআই যুগ্ম সচিব নিরঞ্জন শাহ বলেন, 'আইপিএল চলকালীন আমি তার (হিথ স্ট্রিক) সঙ্গে দেখা করেছি। এনসিএ'র সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।' একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন হিথ স্ট্রিককেই ওই পদে নিয়োগ দেওয়া হবে। নিরঞ্জন বলেন, 'তিনি একজন হাই প্রোফাইল ক্রিকেটার। আমরা যে ধরনের বোলিং কোচ খুঁজছি তিনি এমনই একজন।'

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'এই ব্যাপারে আমরা কিছুই জানি না। ওর সঙ্গে আমাদের চুক্তি দৈনিক ভিত্তিতে। আমরা যদি সামনে ওর সঙ্গে চুক্তি রাখতে চাই তাহলে করবো। তবে এই নিয়ে আমাদের সঙ্গে হিথ স্ট্রিক এখনও কোনও আলাপ করেনি।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম