রেকর্ড জুটি গড়ে সাকিব-মুশফিকের বিদায়

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৩ জানুয়ারি ২০১৭, ১১:২৬আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১১:৩১

রেকর্ড জুটি গড়ে সাকিব-মুশফিকের বিদায়

পারলেন না মুশফিক। সাকিব ডাবল সেঞ্চুরি করার পর মুশফিকও সে পথে এগোচ্ছিলেন। কিন্তু ট্রেন্ট বোল্টকে অসতর্ক খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন।

এর আগে পর্যন্ত ৩৫৯ রানের রেকর্ড জুটি গড়েন সাকিব-মুশফিক। যেটি বাংলাদেশের যে কোনও উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। এমনকি নিউজিল্যান্ডের মাটিতেও এ জুটির রেকর্ড সর্বোচ্চ। আউট হওয়ার আগে ২৬০ বল খেলে ১৫৯ রান করেন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন। এরমাঝে চারের মার ছিল ২৩ টি। একটা ছ’এর মার।

সাকিব এদিন যে রান করেছেন এটিও বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ রান। ২১৭ রানে বিদায় নেন তিনি। তার ২৭৬ বলের ইনিংসে ছিল ৩১টি চার। বাংলাদেশের স্কোর প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৩৮ রান।

এর আগের সর্বোচ্চ ২০৬ রান ছিল তামিমের। কিন্তু সাকিব-মুশফিকের রেকর্ড জুটি বাংলাদেশকে চালকের আসনেই বসিয়েছে। সেখানে ইনজুরি থেকে ফেরা টেস্ট ক্যাপ্টেন মুশফিকের অবদানও কম গুরুত্বপূর্ণ নয়। 

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম