তামিমের বিকল্পের কথা ভাবছে না বাংলাদেশ

রবিউল ইসলাম, দুবাই থেকে
১৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৮

ইনজুরিতে পড়া তামিমের এশিয়া কাপে খেলা অনিশ্চিত কব্জির ইনজুরিতে পড়া তামিমকে নিয়ে ঘোর অনিশ্চয়তায় বাংলাদেশ দল। এশিয়া কাপে দেশসেরা ওপেনারের মাঠে নামার সম্ভাবনা খুবই কম। তবে তামিমের বিকল্প হিসেবে কাউকে দেশ থেকে নিয়ে আসার ইচ্ছে নেই টিম ম্যানেজমেন্টের।

রবিবার সংবাদ মাধ্যমকে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আগামীকাল (সোমবার) তামিমকে একজন জার্মান অস্থি বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হবে। তার পরেই এ ব্যাপারে বিস্তারিত বলা সম্ভব হবে। তবে এশিয়া কাপে ওর মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ।  আমরা ওকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না।’

তামিমের প্রশংসা করে তিনি বলেছেন, ‘হ্যাটস অফ টু তামিম, হাতের এই অবস্থা নিয়েও সবার অনুরোধে সে ব্যাট করতে গেছে। একটা বল হয়তো খেলেছে, কিন্তু সেটা খেলতে গিয়ে বিপদও হতে পারতো। তামিমকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য জয় কতটা গুরুত্বপূর্ণ, এটা সে জানে। দেশের প্রতি তার এমন আত্মনিবেদন দেখে খুব ভালো লেগেছে। আসলে দেশের ওপরে তো কিছু নেই।’

মুমিনুল হককে ১৬ নম্বর খেলোয়াড় হিসেবে দলে রেখে এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। সুজন তাই তেমন চিন্তিত নন, ‘আমরা ১৬ জন নিয়ে এখানে এসেছি। টুর্নামেন্টের আগে তামিম-সাকিবের হালকা চোটের কারণে মুমিনুলকে চিন্তা-ভাবনা করেই আনা হয়েছে। আমাদের দলে যথেষ্ট ভালো খেলোয়াড় আছে, আর তারা ভালো খেলবে বলেই আমার বিশ্বাস।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম