ভারতের অস্ট্রেলিয়া জয়ের ‘সেরা সুযোগ’ দেখছেন শচীন

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০১৮, ১১:৩৮আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১১:৩৮

শচীন টেন্ডুলকার ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া। বিরাট কোহলিদের হাতে এই সিরিজের ট্রফি দেখতে আশাবাদী শচীন টেন্ডুলকার।

স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে ছাড়া প্রথম টেস্ট সিরিজে পাকিস্তানের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। বল টেম্পারিংয়ে এই তিনজন নিষিদ্ধ হওয়ার পর তারা প্রথম হোম টেস্ট সিরিজ খেলবে ভারতের বিপক্ষে। যেটাকে অস্ট্রেলিয়ায় প্রথমবার ভারতীয়দের টেস্ট সিরিজ জয়ের ‘সেরা সুযোগ’ মনে করছেন শচীন টেন্ডুলকার।

স্মিথ ও ওয়ার্নারকে ছাড়া অস্ট্রেলিয়াকে অনভিজ্ঞ হিসেবে দেখছেন ভারতের সাবেক ব্যাটিং গ্রেট। অতীতে যেই অসিদের মুখোমুখি ভারত হয়েছে সেই পর্যায়ের দল আর নেই মনে করেন শচীন। তবে কাজটা সহজ হবে না স্বীকার করলেন তিনি, ‘সম্ভবত এটাই আমাদের সেরা সুযোগ সেখানে গিয়ে তাদের হারিয়ে দেওয়ার।’

ক্রিকেটনেক্সটকে তিনি তার আশাবাদী হওয়ার ব্যাখ্যা দিলেন, ‘অতীতের অস্ট্রেলিয়ার দলগুলোকে যদি আপনি দেখে থাকেন এবং তুলনা করেন এই দলের সঙ্গে, তাহলে বলব আমাদের খুব ভালো একটু সুযোগ আছে।’

টিম পেইনের অস্ট্রেলিয়াকে পিছিয়ে রাখছেন শচীন, ‘আমি মনে করি তারা সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলছে না। অতীতে তাদের অনেক ভালো দল ছিল। অনেক অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে দারুণ দল ছিল, এটাকে অনভিজ্ঞ দলই বলা যায়।’

তবে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা অপ্রত্যাশিত নয় বললেন টেস্টের সর্বকালের শীর্ষ ব্যাটসম্যান, ‘অস্ট্রেলিয়ানরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা গড়ায় সুপরিচিত। তারা যদি লড়াই করে আমি বিস্মিত হব না। তাদেরকে ঘরের মাঠে চ্যালেঞ্জ করা সহজ হবে না। কিন্তু তাদের চ্যালেঞ্জ জানানোর মতো অস্ত্র আমাদের হাতে আছে। আমাদের ভালো ফাস্ট বোলার আছে, মানসম্পন্ন স্পিনারও। ব্যাটসম্যানও ভালো আছে। যদি বোর্ডে অনেক রান জমা করতে পারেন তাহলেই টেস্ট ম্যাচ জেতা যায়।’

৬ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ। তার আগে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
সর্বশেষ খবর
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার