ক্যারিবিয়ান পেসে অ্যান্টিগা টেস্টেও অসহায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৬

ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের আবারও ওয়েস্ট ইন্ডিজের পেসারদের তোপ। একদিন না যেতেই আবারও শেষ ইংল্যান্ডের ইনিংস। আরেকবার টস জয়কে পুঁজি করে এগিয়ে থাকলো ক্যারিবিয়ানরা। এবার অ্যান্টিগার সবুজ ও প্রাণবন্ত পিচে।

দ্বিতীয় টেস্টের প্রথম দিন ১৮৭ রানে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দিয়েছে স্বাগতিকরা। জবাবে কোনও উইকেট না হারিয়ে ৩০ রানে বৃহস্পতিবারের খেলা শেষ করেছে তারা।

ইংল্যান্ডের সবশেষ ব্যাটিং ধসে আবারও বড় ভূমিকা কেমার রোচের। শ্যানন গ্যাব্রিয়েল ও আলজাইর জোসেফও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন।

স্কোরবোর্ডে ৪ রান হতেই ররি বার্নসকে ফেরান রোচ। উইন্ডিজ পেসারের এই আঘাতে ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন। ৯৩ রানে ৬ উইকেট হারায় তারা, এর মধ্যে কেবল জনি বেয়ারস্টোর ৫২ রানের ইনিংস ছিল ঝলমলে।

সপ্তম উইকেটে ৮৫ রানের জুটি স্বাগতিকদের পেসারদের সামনে প্রতিরোধ গড়ে। বেন ফোকসকে নিয়ে মঈন আলীর এই জুটি ভাঙেন রোচ। ১০৪ বলে ৮ চার ও ১ ছয়ে ইনিংস ৬০ রান আসে মঈনের ব্যাটে। ফোকসকে ৩৫ রানে ফেরান গ্যাব্রিয়েল। ক্যারিবিয়ান পেসার তার পরের ওভারে জেমস অ্যান্ডারসনকে আউট করে ইংল্যান্ডের ইনিংসের ইতি ঘটান।

রোচ ১৫ ওভারে ৫ মেডেনসহ ৩০ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। তিনটি পান গ্যাব্রিয়েল, দুটি জোসেফ। অন্যটি অধিনায়ক জেসন হোল্ডারের।

প্রথম ইনিংস খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল সতর্ক ব্যাটিংয়ে দিন শেষ করেন। ১১ রানে ব্র্যাথওয়েট ও ১৬ রানে ক্যাম্পবেল অপরাজিত ছিলেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্রিকেটের পার্থক্য কী?
জাপানের বিপক্ষে কেন ক্রিকেট ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত? 
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
সর্বশেষ খবর
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ