টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, রাহীর অভিষেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ১৫:১৮আপডেট : ১৩ মে ২০১৯, ১৫:৪৬

আবু জায়েদ রাহীর অভিষেক হলো ওয়ানডেতে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ওঠার মিশনে সোমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে তাদের ফিল্ডিংয়ে পাঠিয়েছে ক্যারিবিয়ানরা।

ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাবে ক্যারিবিয়ানদের মোকাবিলা করতে নেমেছে মাশরাফিরা। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করা বাংলাদেশ ফিরতি লড়াইয়ে জিততেও খুব আত্মবিশ্বাসী। ম্যাচটি সম্প্রচার করছে গাজী টেলিভিশন ও মাছরাঙা টেলিভিশন।

দলে পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়ানডেতে অভিষেক হচ্ছে আবু জায়েদ রাহীর। ওয়েস্ট ইন্ডিজের একাদশ থেকে বাদ পড়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। তার জায়গায় খেলবেন বাঁহাতি ফাস্ট বোলার রেমন রেইফার।

দুই ম্যাচে এক জয় ও অপরটিতে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশের পয়েন্ট এখন ৬। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ জিতে বোনাস পয়েন্টসহ ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট তিন ম্যাচে ৯। সোমবার বাংলাদেশ ম্যাচটি জিতে গেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে।

তবে আজ হেরে গেলেও বাংলাদেশের সামনে সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। বৃষ্টির কারণে বাংলাদেশের পয়েন্টে ভাগ বসিয়ে আয়ারল্যান্ড সংগ্রহ করেছে ২ পয়েন্ট। সেক্ষেত্রে আগামী বুধবার আইরিশদের বিপক্ষে ফিরতি ম্যাচটি অলিখিত সেমিফাইনালে রূপ নেবে।

সেই অপেক্ষায় অবশ্য থাকতে চায় না মাশরাফি বাহিনী। ক্যারিবিয়ানদের বিপক্ষে জিতেই ফাইনাল নিশ্চিত করতে উন্মুখ তারা। প্রথম ম্যাচের সেই নান্দনিক ক্রিকেট খেলে দারুণ ফুরফুরে বাংলাদেশও। রবিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন মোহাম্মদ মিঠুন। সোমবারের ম্যাচ নিয়ে তার কথা, ‘প্রতিটি ম্যাচেই আমরা জয়ের জন্য নামি। কালও নামবো। আমরা ম্যাচ জিততে মুখিয়ে আছি। ম্যাচে যারা ভালো খেলবে, তারাই জিতবে। তবে এতটুকু বলতে পারি এই মুহূর্তে আমরা অনেক আত্মবিশ্বাসী।’

জয় পেতে বাংলাদেশ আত্মবিশ্বাসী হলেও তাদের জন্য মালাহাইডের ম্যাচটি সহজ হবে না। শনিবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা। মালাহাইডে টস জিতে ব্যাটিংয়ে নেমে অ্যান্ডি বালবার্নির সেঞ্চুরি আর কেভিন ও’ব্রায়েনের ঝড়ো অর্ধশতক ৩২৭ রানের বড় সংগ্রহ গড়েছিল আয়ারল্যান্ড। তিনশ রানের লক্ষ্য তাড়ায় ততটা অভিজ্ঞ না হলেও ওয়েস্ট ইন্ডিজ গড়ে ফেলে নিজেদের অনন্য একটি রেকর্ড। সুনীল অ্যামব্রিসের বীরত্বে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতে নিশ্চিত করে ফাইনাল।

খুব স্বাভাবিকভাবেই ক্যারিবিয়ানদের এমন ফর্ম মাশরাফিদের জন্য চিন্তার বিষয়। যদিও মিঠুন জানিয়েছেন তারা বড় লক্ষ্য তাড়া করতে প্রস্তুত, ‘বড় লক্ষ্য তাড়া করতে আমরা মানসিক ভাবে প্রস্তুত। আমাদের নিজেদের উপরও আত্মবিশ্বাস আছে।’

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), শাই হোপ, সুনীল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, শেলডন কোট্রেল, কেমার রোচ, রেমন রেইফার।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম