‘ক্রিকেটাররা কারও উসকানিতে কাজ করছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ২২:১৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২৩:২৮

সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা। ছবি: মিনহাজ উদ্দিন খান মঙ্গলবার জরুরি বোর্ডসভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বারবারই একটি কথা বলেছেন- ‘ষড়যন্ত্র’। খেলোয়াড়দের উসকে দিয়ে পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছেন, এমন মন্তব্যও করেছিলেন তিনি। যদিও বুধবার ক্রিকেটারদের ডাকা সংবাদ সম্মেলনে তাদের মুখপাত্র আইনজীবী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এখানে উসকানিমূলক কিছু নেই।

বুধবার সন্ধ্যায় গুলশানের ফোর সিজন হোটেলে সংবাদ সম্মেলন করেছেন ক্রিকেটাররা। তাদের হয়ে দাবি-দাওয়া ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মোস্তাফিজুর। ১৩ দফা দাবি পেশ করার পর তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের আন্দোলনে ব্যক্তিগত রেষারেষি কিংবা ষড়যন্ত্র নেই।

বিসিবি সভাপতি যড়যন্ত্রের গন্ধ পেলেও ক্রিকেটারদের এই মুখপাত্রের বক্তব্য, ‘ব্যক্তিগতভাবে কারও সঙ্গে কোনও রেষারেষি নেই। তারা (ক্রিকেটাররা) কারও উসকানিতে কাজ করছে না, কারও প্ররোচনাতেও তারা কাজ করছে না।’

তাহলে হঠাৎ দাবি জানিয়ে আন্দোলনে নামার ‍কারণ? সাংবাদিকদের প্রশ্নের আগে মোস্তাফিজুর নিজেই উত্তরটা জানিয়ে দিলেন, ‘যে দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তার প্রেক্ষিতে মনে প্রশ্ন আসতে পারে—কেন এখন তারা এই চরম উদ্যোগ নিয়ে কাজ করছে? গত ৪-৫ বছর ধরে আমরা (ক্রিকেটাররা) এই দাবিগুলো আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের সামনে উপস্থাপন করেছি। ক্ষেত্রবিশেষে যে টুকটাক সমাধান হয়নি, তা নয়। বিভিন্ন সময়ে তাদের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক হলো এর কোনও প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। সেটা পাওয়ার জন্যই এই দাবি।’

সঙ্গে যোগ করেছেন, ‘এরা অনেক ত্যাগ স্বীকার করে ক্রিকেট খেলে। ১০-১৫ বছরে পুরো জীবনের অর্থ উপার্জন করতে হয় তাদের। এরমধ্যেও নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়।’

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম