আইসিসির নিষেধাজ্ঞায় একবছর খেলতে পারবেন না সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ১৮:৩৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২২:১২

আইসিসির নিষেধাজ্ঞায় একবছর খেলতে পারবেন না সাকিব বড় শাস্তি শুনলেন সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে। এরমধ্যে আছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। ভুল স্বীকার করায় তাকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

সোমবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি নিশ্চিত করেছে বিষয়টি। নিষেধাজ্ঞার সময়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন সাকিব। শাস্তি শেষে তিনি মাঠে ফিরবেন ২০২০ সালের ২৯ অক্টোবর।

আইসিসির দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভেঙেছেন সাকিব। আর শুনানিতে সব মেনেও নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। যে কারণে তার শাস্তিতে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

তরুণরা যেন এই পথে আর পা না বাড়ায় সেজন্য কাজ করবেন বাঁহাতি অলরাউন্ডার, ‘বিশ্বের অধিকাংশ খেলোয়াড় ও ভক্তদের মতো আমিও চাই খেলা দুর্নীতিমুক্ত থাকুক এবং আমি আইসিসির এসিইউর সঙ্গে শিক্ষা কর্মসূচিতে কাজ করতে চাই এবং নিশ্চিত করতে চাই যেন আমার মতো কোনও তরুণ খেলোয়াড় ভুল না করে।’

আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘সাকিব আল হাসান অনেক উঁচুমানের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। অনেক শিক্ষা সেশনে উপস্থিত হয়েছেন তিনি এবং এই আচরণবিধির বাধ্যবাধকতা সম্পর্কে জানেন। প্রত্যেকটা প্রস্তাবে তার রিপোর্ট করা উচিত ছিল।’

তিনি আরও যোগ করেছেন, ‘সাকিব তার ভুল স্বীকার করেছেন এবং এই তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন। ভবিষ্যতে সে ইন্টেগ্রিটিকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, যেন তার ভুল থেকে তরুণরা শিখতে পারে। তিনি এই প্রস্তাব মেনে নেওয়ায় আমি খুশি।’

জুয়াড়িদের কাছ থেকে আসা প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সাকিব, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি না জানানোয় বড় শাস্তি পেলেন সাকিব।

আইসিসির দুর্নীতিবিরোধী ধারা অনুযায়ী, কোনও জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেলে যত দ্রুত সম্ভব আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হয়। এ ব্যাপারে প্রতিটি সিরিজ ও টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ক্লাস নেওয়া হয়। এরপরও কেউ জুয়াড়িদের প্রস্তাবের কথা না জানালে গুরুতর অপরাধ হিসেবে সেটা গণ্য হবে। শাস্তিও তাই গুরুতর। আইসিসির এই ধারা ভঙ্গের শাস্তি হতে পারে ৬ মাস থেকে ৫ বছরের নিষেধাজ্ঞা।

আরও পড়ুন...
ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব!

সে আরও শক্তিশালী হয়ে ফিরবে: সাকিবের স্ত্রী

ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব!

আমি সত্যিই দুঃখিত: সাকিব

আমরা সাকিবের পাশে আছি: প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টিতে সাকিবের জায়গায় তাইজুল, অধিনায়ক মাহমুদউল্লাহ

সাকিব ভক্তদের প্রতিবাদে উত্তাল মিরপুর (ভিডিও)

সাকিব খেলতে পারবেন ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে

 

/কেআর/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম