রান আউট ধাওয়ান

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ২০:৩৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২০:৪৩

রান আউট ধাওয়ান দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ভারত। ১৫ ওভার শেষে ৪ উইকেটে ৯৫ রান তাদের। ব্যাট করছেন ঋষভ পান্ত ও শিবম দুবে।

ভারতের টপ অর্ডারের ব্যর্থতায় প্রতিরোধ গড়েছিলেন শিখর ধাওয়ান। ফিফটি থেকে কয়েকটি রান দূরে ছিলেন তিনি। কিন্তু মাহমুদউল্লাহর প্রথম ওভারে তিনি বিদায় নিলেন রান আউট হয়ে। ৪২ বলে ৩ চার ও ১ ছয়ে ৪১ রান করেন ভারতীয় ওপেনার। ঋষভ পান্ত দ্বিতীয় উইকেট নেওয়ার ডাক দিলে ধাওয়ান দৌড় দেন। কিন্তু পান্ত মন পাল্টানোয় ভারতীয় ওপেনার আবার ব্যাটিং প্রান্তে ফিরে যাওয়ার আগেই মুশফিকুর রহিম তার স্টাম্প ভেঙে দেন।

আমিনুলের দ্বিতীয় উইকেট

তৃতীয় উইকেটের পতন হয়েছে ভারতের। আমিনুল ইসলাম তার দ্বিতীয় শিকার বানিয়েছেন শ্রেয়াস আইয়ারকে। বাংলাদেশি স্পিনারের আগের ওভারে ছক্কা মারা ভারতীয় ব্যাটসম্যান লম্বা শট খেলেন। কিন্তু লং অফে মোহাম্মদ নাঈম সহজে ক্যাচ ধরেন তার। ১৩ বলে ১ চার ও ২ ছয়ে ২২ রান করেন আইয়ার।

আমিনুলের শিকার রাহুল

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৫ রান করে ভারত। পরের ওভারে বল হাতে নেন আমিনুল ইসলাম। এই ডানহাতি স্পিনার তার তৃতীয় বলে লোকেশ রাহুলের উইকেট তুলে নেন। ১৭ বলে ১৫ রান করে শর্ট কভারে মাহমুদউল্লাহর সহজ ক্যাচ হন রাহুল।

রোহিতকে ফেরালেন শফিউল

প্রথম ওভারেই রোহিত শর্মাকে এলবিডাব্লিউ করেন শফিউল ইসলাম। ভারতীয় অধিনায়ক রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৫ বলে ৯ রান করেন তিনি। শফিউলের প্রথম ও পঞ্চম বলে চার মারার পরই আউট হন রোহিত।

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

দিল্লির ‘ভয়াবহ’ বায়ু দূষণে ভারত ও বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি শঙ্কায় পড়েছিল। বৃষ্টি হওয়ার পর দুপুর থেকে ধোঁয়া ও কুয়াশায় ছেয়ে যায় অরুণ জেটলি স্টেডিয়ামের আশেপাশের এলাকা। ভারতের ক্রিকেট সমর্থকরা ম্যাচটি বাতিলের দাবি জানান। তবে সব শঙ্কা উড়িয়ে মাঠে গড়ালো ছেলেদের ক্রিকেটে ১০০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

সন্ধ্যার পর থেকে ধোঁয়ার আস্তরণ কেটে যেতে থাকে। গ্যালারিতেও আসতে থাকে দর্শক-সমর্থকরা। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো মোহাম্মদ নাঈমের। বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় শীর্ষ ব্যাটসম্যান ছিলেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘এ’ দলকে জেতাতে দুটি ফিফটি করেন তিনি। ভারতের জার্সিতে অভিষেক হয়েছে শিবম দুবের।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘সাকিব ও তামিমের অনুপস্থিতিতে অন্য খেলোয়াড়দের জন্য এটা দারুণ সুযোগ।’ ভারতের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। মহেন্দ্র সিং ধোনিকে (৯৮) পেছনে ফেলে নিজের ৯৯তম ম্যাচের আগে তিনি বলেছেন, ‘শিশিরের কথা মাথায় রেখে আমরাও আগে বোলিং করতাম।’

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, ক্রুনাল পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান