কলকাতা টেস্টের উদ্বোধনী ঘণ্টা বাজালেন প্রধানমন্ত্রী (ভিডিও)

রবিউল ইসলাম, কলকাতা থেকে
২২ নভেম্বর ২০১৯, ১৪:২৯ আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৯:৪০

ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হলেন শেখ হাসিনা কলকাতার ঐতিহ্যবাহী ভেন্যু ইডেন গার্ডেনসে শুরু হয়েছে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট। বাংলাদেশ ও ভারত দুই দলই প্রথমবার খেলতে নেমেছে গোলাপি বলের টেস্ট। এই ম্যাচে দর্শক হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচের উদ্বোধনী ঘণ্টা বাজান তিনি, তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ম্যাচকে ঘিরে নানা আয়োজন বিসিসিআই ও সিএবির। বেলা ১২টা বাজতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী কলকাতার নন্দনকানন ইডেনে চলে আসেন। পুরো স্টেডিয়াম ততক্ষণে নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা। টস হওয়ার ঠিক আগেই মাঠে নামেন শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য বোর্ড পরিচালকরা। এছাড়া বিসিসিআইয়ের সভাপতিও সৌরভ গাঙ্গুলী ছিলেন। তাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। ফটোসেশন পর্ব চলার সময় কলকাতা পুলিশ ব্যান্ড শো প্রদর্শন করেছে। এরপরই টস হয়।

মুমিনুলদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী টসের পর দুই দলের খেলোয়াড়রা গোলাপি পোশাক পরা শিশুদের নিয়ে মাঠে প্রবেশ করেন। শেখ হাসিনা ও মমতা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সারেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি তার দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় তাদের সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি গাঙ্গুলী, বিসিবি প্রধান নাজমুল হাসান, শচীন টেন্ডুলকার, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনসহ অন্যরা। মাঠে ছিলেন ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের সদস্যরা। তাদের বিশেষ সম্মাননা দিচ্ছে বিসিসিআই।

উদ্বোধনী ঘণ্টা বাজান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচয় পর্ব শেষে দুই দল জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলান। অন্য দিনের মতো পুরনো রেকর্ড বাজিয়ে জাতীয় সঙ্গীত বাজানো হয়নি। মাঠে অর্কেস্ট্রার সুরে বেজে ওঠে ‘আমার সোনার বাংলা’ ও ‘জনগণমন’। এরপরই ইডেনের বিখ্যাত ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের উদ্বোধন করেন শেখ হাসিনা ও মমতা। এসময় তাদের পাশে ছিলেন দুই দেশের বোর্ড প্রধান।

/আরআই/এফএইচএম/এমএমজে/
সম্পর্কিত
প্রতি ক্রিকেটারের জন্য ২৫ হাজার ডলার চায় পিসিবি!
শেষ উইকেটে বিশ্বরেকর্ড, শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে পাকিস্তানের রূপকথার জয়
ডি-থ্রি ট্রফির উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল বরিশালে
সর্বশেষ খবর
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি ‘যৌতুক’ নয়, অতঃপর  
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি ‘যৌতুক’ নয়, অতঃপর  
জাপানের পোশাক বাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা
জাপানের পোশাক বাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা
বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধের নোটিশ, টঙ্গীতে শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধের নোটিশ, টঙ্গীতে শ্রমিকদের সড়ক অবরোধ
মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার 
মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার 
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার