ভারতের বিপক্ষে দুটি দিবা-রাত্রির টেস্ট চায় অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৬

ভারতের বিপক্ষে দুটি দিবা-রাত্রির টেস্ট চায় অস্ট্রেলিয়া! দিবা-রাত্রির টেস্ট যুগে প্রবেশ করেছে ভারত। এবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের বিপক্ষে গোলাপি বলের টেস্ট আয়োজন করতে চায়- তাও একটি নয়, দুটি! ক্রিকইনফোর রিপোর্টে জানা গেছে, ২০২০ সালের নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের সিরিজে দুটি দিবা-রাত্রির ম্যাচ আয়োজনে বিসিসিআইকে রাজি করাতে চায় সিএ।

গত মৌসুমে অস্ট্রেলিয়া সফরে ভারত চার ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। যথেষ্ট প্রস্তুতির অভাববোধ করায় ওই সিরিজে অজিদের দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বিসিসিআই। তবে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতের নতুন বোর্ড সম্প্রতি প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলেছে বাংলাদেশের বিপক্ষে। কলকাতার ইডেন গার্ডেনসে ওই ম্যাচটি ইনিংস ও ৪৬ রানে জয়ের পর গাঙ্গুলী প্রত্যেক সিরিজে একটি দিবা-রাত্রির টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেন। যথেষ্ট প্রস্তুতির সুযোগ পেলে ভবিষ্যতে গোলাপি বলে টেস্ট খেলার আশ্বাস দেন কোহলিও। এতে করেই নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ায় চারটি টেস্ট খেলবে ভারত। এর আগে আগামী জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে খেলতে ভারত যাবে অজিরা। সেখানেই সিএর সদস্যরা বিসিসিআইর সদস্যদের সঙ্গে কথা বলবেন অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ নিয়ে। এই সভায় দুটি দিবা-রাত্রির টেস্ট সিরিজ খেলার প্রস্তাব দেওয়া হবে জানালেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সভাপতি আর্ল এডিংস।

এডিংসের বরাতে ক্রিকইনফো জানিয়েছে, ‘কথাবার্তা এখনও শুরু হয়নি। তবে জানুয়ারিতে ওয়ানডে সিরিজ চলার সময় আমরা এটা নিয়ে কথা বলবো। তারা প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলেছে এবং জিতেছে সহজে, এটা দারুণ। এখন তারা হয়তো এ ব্যাপারে পরিষ্কার ধারণা পেয়েছে। আমার কোনও সন্দেহ নেই, তারা একটি দিবা-রাত্রির টেস্ট খেলার কথা বিবেচনা করছে এবং হয়তো একাধিক ম্যাচ। কিন্তু এসব নিয়ে কথা হবে জানুয়ারিতে।’

মেলবোর্ন ও সিডনিতে হবে বক্সিং ডে ও নতুন বছরের টেস্ট ম্যাচ। ধারণা করা হচ্ছে পার্থ, ব্রিসবেন ও অ্যাডিলেড ওভালের যে কোনও দুটি গ্রাউন্ড প্রস্তুত করা হবে এই দুটি দিবা-রাত্রির টেস্টের জন্য। অবশ্য সবকিছু চূড়ান্ত হবে আর মাসখানেকের মধ্যে। ভারত রাজি হলে, প্রথমবার এক সিরিজে দুটি দিবা-রাত্রির টেস্টের সাক্ষী হবে ক্রিকেট বিশ্ব।

/এফএইচএম/
সম্পর্কিত
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুর 
এলপিএলে হৃদয় শো, ৫ ছক্কায় ঝড়ো ফিফটি
দ. আফ্রিকার জনপ্রিয় এসএ টোয়েন্টি লিগে রিশাদ, তবে..
সর্বশেষ খবর
অর্থনীতিতে নীরব সংকট, ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি
অর্থনীতিতে নীরব সংকট, ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি
একের পর এক অনুষ্ঠানে হট্টগোল, নেপথ্যে কী
একের পর এক অনুষ্ঠানে হট্টগোল, নেপথ্যে কী
আধিপত্যবাদ-বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
আধিপত্যবাদ-বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
সর্বাধিক পঠিত
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২-১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন: গকসু এজিএস
সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২-১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন: গকসু এজিএস