মুশফিকের বাসা যেন ট্রেনিং গ্রাউন্ড! (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ২১:০২আপডেট : ৩১ মার্চ ২০২০, ২১:০২

মুশফিকের বাসা যেন ট্রেনিং গ্রাউন্ড! (ভিডিও) করোনাভাইরাসের সংক্রমণ এড়ানোর সবচেয়ে ভালো উপায় ঘরবন্দি থাকা। গোটা বিশ্বের ক্রীড়াবিদরা সেই কাজটিই করছেন এবং অন্যদের উৎসাহিত করছেন। বাংলাদেশের খেলোয়াড়েরাও ব্যতিক্রম নন, তারাও ঘরে থাকছেন। কিন্তু এই সময়ে ফিটনেস ধরে রাখাটা তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুশফিকুর রহিম তো বাসাকেই ‘ট্রেনিং গ্রাউন্ড’ বানিয়ে ফেলেছেন!

এই উইকেটকিপার ব্যাটসম্যান তার বেডরুমকে জিমনেশিয়ামে রূপ দিয়েছেন। বেডরুম থেকে ড্রয়িংরুম- মুশফিকের অনুশীলনের পরিধি পুরো বাসাজুড়ে। ফিটনেস অনুশীলনে ঘরের কোনও কিছুই বাদ রাখেননি তিনি। অনুশীলনে ব্যবহার করেছেন পানির বোতল, এমনকি বালিশও! ওয়ার্মআপ থেকে শুরু করে দৌড়, ক্যাচিং ও ব্যাটিং অনুশীলন- সব কিছুই করছেন ঘরের মধ্যে।

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষ হতেই করোনাভাইরাসের প্রভাবে অর্নিদিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় খেলা। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে খেলা বন্ধ হলেও ফিটনেস ঠিক রাখা জরুরি। তাই জাতীয় দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার ফিটনেস ধরে রাখতে বাসাকেই বেছে নিয়েছেন।

আজ (মঙ্গলবার) নিজের ফেসবুক পেজে ৬ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মুশফিক। ভিডিওর শুরুতেই দেখা যায়, দেয়ালে টানানো ফিটনেসের সূচি। মেঝেতে ফিটনেস ট্রেনিংয়ের কিছু কিট। বিছানায় ব্যাট-বল। এরপর ঘড়ি দেখে টেড্রমিলে দৌড়ানো শুরু করেন তিনি। ঘড়ি ধরে পুরো দেড় মিনিট টেড্রমিলে দৌড়ান বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান।

এরপর অন্য কিট দিয়ে শুরু হয় তার ফিটনেস ধরে রাখার মিশন। সে সব শেষে দেয়ালে বল ছুড়ে ক্যাচিং করেন মুশফিক। সবশেষে করিডোরে কিছুটা নকও করে নেন তিনি। যদিও সেটি ক্রিকেট বলে ছিল না, টেনিস বলেই হালকা নক করেছেন মুশফিক। পূর্ণাঙ্গ এই অনুশীলনের ভিডিও পোস্ট করে মুশফিক লিখেছেন, 'আজকের দিনের মতো শেষ। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’

শুধু মুশফিকই নন, টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার, পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকেও দেখা গেছে ফিটনেস নিয়ে কাজ করতে। প্রত্যেকেই ঘরে থেকে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টার পাশাপাশি সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের