নড়াইলে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ১৭:৫১আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৮:০৭

নড়াইলে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করছেন মাশরাফি করোনাভাইরাসের কঠিন এই সময়ে বিভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছে মাশরাফি মুর্তজাকে। ক্রিকেটার পরিচয়ের বাইরে তিনি নড়াইল-২ আসরের সংসদ সদস্যও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি। এবার তার জন্মস্থান নড়াইলের মাানুষদের জন্য চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নিয়েছেন তিনি।

করোনাভাইরাসের কারণে অনেক হাসপাতাল ও চিকিৎসক সাধারণ রোগীদের চিকিৎসা দিচ্ছেন না। এছাড়া অনেক সাধারণ রোগীও হাসাপাতালে যেতে ভয় পাচ্ছেন। এসব কিছু বিবেচনা করেই মাশরাফি বাসায় বাসায় গিয়ে মেডিক্যাল স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছেন। প্রাথমিক অবস্থায় দুজন চিকিৎসক রবিবার থেকে নড়াইল জেলায় মেডিক্যাল স্বাস্থ্যসেবা দেবেন।

এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন মাশরাফি, ‘প্রিয় নড়াইলবাসী, আসসালামুআলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঘরে আছেন। একটি তথ্য নিয়ে এসেছি। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী রবিবার ভ্রাম্যমান চিকিৎসা চালু করছে। আমরা মনে করছি, খাদ্যদ্রব্য সরবরাহের পাশাপাশি ভ্রাম্যমান চিকিৎসাটাও জরুরি। কারণ করোনারোগে আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পায় এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন এবং ওইখানে (ভ্রাম্যমান টিমে) দুটি মোবাইল নম্বর থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমরা দুজন ডাক্তার দিয়ে শুরু করছি, নড়াইলের সন্তান ডা. দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মিণী ডা. স্বপ্না রানী সরকার।’

একইসঙ্গে আবারও সবাইকে সতর্ক থাকার আহ্বান মাশরাফির, ‘আপনারা সবাই ঘরে থাকবেন। ধৈর্য্য ধারণ করবেন, এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি উতরে যাব বলে আশা করছি। আবারও বলছি, আপনাদের (সাধারণ মানুষের) সহযোগিতা আমাদের একান্ত কাম্য। চিকিৎসা ব্যবস্থা যেটা চালু হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা চিকিৎসা নেবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করছি আপনাদের সহযোগিতা করবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আশা করি আমার নড়াইলবাসী উপকৃত হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী