১৬০০ ক্রিকেটারকে ঈদ বোনাস দিচ্ছে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ১৯:৪৪আপডেট : ১৮ মে ২০২০, ১৯:৪৪

১৬০০ ক্রিকেটারকে ঈদ বোনাস দিচ্ছে বিসিবি ঈদ সামনে রেখে ক্রিকেটারদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটার ছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের মোট ৭৬ ক্লাবে খেলা ১৬০০ ক্রিকেটারকে দেওয়া হবে এই উৎসব ভাতা। উৎসব ভাতা সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘এর আগেও আমরা চুক্তির বাইরের ক্রিকেটারদের আর্থিক সহায়তা দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার ক্লাব পর্যায়ের ক্রিকেটারদের সহায়তা করা হচ্ছে। সহায়তার পরিমাণটা খুব বেশি না হলেও আমরা ঈদের আগে সবার কাছে তা পৌঁছানোর ব্যবস্থা করব।’

ঢাকা প্রিমিয়ার লিগের ১২, প্রথম ও দ্বিতীয় বিভাগের ২০টি করে ৪০, তৃতীয় বিভাগের ২৪ ক্লাব মিলিয়ে মোট ৭৬টি ক্লাবের তালিকা করা হয়েছে। এই ক্লাবগুলোর ক্রিকেটারদের উৎসব ভাতা দেওয়া হবে। এর আগে অবশ্য বিসিবি এই ৭৬ ক্লাবের অফিস স্টাফ, টিম বয়, ম্যাসাজম্যান ও অন্য কর্মচারীদের খাদ্য সহায়তা দিয়েছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
দু’জনের ৫ উইকেট, তাই ম্যাচ বলও হলো দুই টুকরো!
এবার অস্ট্রেলিয়ার বিপদে ত্রাতা হতে পারবেন রেনশ? 
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: বাংলাদেশ-ভারতকে যা করতে হবে 
সর্বশেষ খবর
লাইন ধরে ভোট দিচ্ছেন এমপিরা, করছেন খোশ গল্প 
লাইন ধরে ভোট দিচ্ছেন এমপিরা, করছেন খোশ গল্প 
সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী
আর্জেন্টাইন আলভারেজকে পাচ্ছে না বার্সেলোনা 
আর্জেন্টাইন আলভারেজকে পাচ্ছে না বার্সেলোনা 
‘র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে’ 
‘র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে’ 
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন