ইংল্যান্ডে ক্যারিবিয়ানদের টেস্ট সিরিজ জিততে লারার মন্ত্র

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২০, ২২:৫৩ আপডেট : ০৭ জুলাই ২০২০, ২৩:০১

ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সোনালি দিন এখন শুধুই স্মৃতি। সাম্প্রতিক সময়ে ব্যর্থতার বৃত্ত খানিকটা ভাঙতে পারলেও সোজা হয়ে দাঁড়াতে পারেনি। ইংল্যান্ডের মাটিতে সাফল্য খুঁজতে গেলেও স্মৃতির সাগরে ঝাঁপ মারতে হয়। সেই ৩২ বছর আগে সবশেষ সিরিজ জিতে ফিরেছিল ইংলিশদের ডেরা থেকে। হতাশার গল্পের ইতি টানতে আরেকবার মিশনে নামছে ক্যারিবিয়ানরা। আগামীকাল (বুধবার) থেকে শুরু হওয়া এই মিশনে নামার আগে কিংবদন্তি ব্রায়ান লারা মন্ত্র জপে দিলেন জেসন হোল্ডারদের জন্য।

কালের পরিক্রমায় ওয়েস্ট ইন্ডিজ খর্বশক্তির হলেও ইংল্যান্ডের বিপক্ষে তাদের লড়াই সবসময়ই ছড়ায় বাড়তি উত্তেজনা। এবার তাদের সিরিজটি আরও রোমাঞ্চকর, কারণ করোনাভাইরাস বিরতির পর আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সাউদাম্পটন টেস্ট দিয়েই ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সে কারণেই তিন ম্যাচের টেস্ট সিরিজকে বলা হচ্ছে ‘ঐতিহাসিক’।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সাউদাম্পটন টেস্ট। তিন ম্যাচের টেস্ট সিরিজে পরিষ্কার ফেবারিট স্বাগতিক ইংল্যান্ড। তবে একটু একটু করে গুছিয়ে নেওয়া ওয়েস্ট ইন্ডিজও আশা জাগাচ্ছে ক্যারিবিয়ানদের মনে। তাদেরই একজন লারা। উত্তরসূরিদের আক্রমণাত্মক ক্রিকেট খেলে চার দিনে টেস্ট জেতার পরামর্শ তার।

২০১৫ সালের ইংল্যান্ড সফরে ক্যারিবিয়ানরা ১-১ সমতায় শেষ করেছিল সিরিজ। যদিও এবারের লড়াইয়ে সফরকারীদের আত্মবিশ্বাস জোগাতে পারে ইংলিশদের বিপক্ষে তাদের সবশেষ সিরিজের ফল। নিজেদের মাটিতে ক্যারিবিয়ানরা সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। তার সঙ্গে লারার পরামর্শ যোগ করতে পারে বাড়তি রসদ।

ক্যারিবিয়ান কিংবদন্তি জানেন, ইংল্যান্ডকে তাদের মাটিতে হারানো কতটা কঠিন। তবে হোল্ডারদের ওপর আস্থা রাখছেন তিনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টেস্টের সর্বোচ্চ ইনিংসের মালিক বলেছেন, ‘তাদেরকে দ্রুত আঘাত করতে হবে। ঘরের মাঠে ইংল্যান্ড সহজে হারবে না এবং তারা পরিষ্কার ফেবারিট।’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩১ টেস্টে ১১ হাজার ৯৫৩ রান করা লারা জানিয়েছেন, ইংলিশ কন্ডিশনে ক্যারিবিয়ানরা কত দ্রুত মানিয়ে নিতে পারে, তার ওপর নির্ভর করছে তিন ম্যাচের সিরিজ। এই ইংলিশদের বিপক্ষেই ৪০০* রানের ইনিংস খেলা সাবেক অধিনায়ক বলেছেন, ‘তাদেরকে (ওয়েস্ট ইন্ডিজ) সরাসরি আক্রমণে যেতে হবে। আমার মনে হয় না, তারা পাঁচ দিন টিকতে পারবে, তাই চার দিন হিসাব করেই ম্যাচগুলো খেলতে হবে। শুরুতে আধিপত্য বিস্তার করতে হবে এবং সেটা ধরে রাখতে হবে।’

করোনাভাইরাসের কারণে লম্বা সময় বন্ধ থাকা আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে। তাই এই সিরিজের দিকে তাকিয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব। ‘ঐতিহাসিক’ সিরিজ জিততে পারলে সেটি ওয়েস্ট ইন্ডিজের জন্য বিশাল প্রাপ্তি হবে বলে মনে করছেন লারা, ‘এই সিরিজটি দেখার অপেক্ষায় আছে গোটা বিশ্ব। প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশায় আছে। তাই এটা জিততে পারলে ওয়েস্ট ইন্ডিজের জন্য হবে বিশাল পাওয়া।’

সঙ্গে যোগ করেছেন, ‘টেস্ট সিরিজের প্রথম দিন থেকে যদি তারা ভালো ক্রিকেট খেলতে পারে, ইংল্যান্ডের বিপক্ষে পারফর্মের দৃঢ়তা ধরে রাখতে পারে- সেটাই হবে ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের চাবিকাঠি।’

/কেআর/
সম্পর্কিত
নতুন স্টেডিয়াম নয়, পুরোনোগুলোই হবে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স: ক্রীড়া প্রতিমন্ত্রী
আইপিএলে দিল্লির কোচ সৌরভ গাঙ্গুলী
সোনা জয়ের পর ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত
সর্বশেষ খবর
নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক
নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
জন্ম ও মৃত্যু সনদে নাগরিক ভোগান্তি, ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ
জন্ম ও মৃত্যু সনদে নাগরিক ভোগান্তি, ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’