শেষ দিন ৯ ওভার ব্যাট করেই ইংল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১, ১২:৫৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১২:৫৯

কাজটা আগের দিনই সেরে রেখেছিল ইংল্যান্ড। গল টেস্টে জেতার জন্য শেষ দিন প্রয়োজন ছিল মাত্র ৩৬ রান। অবশ্য আগের দিন ৩৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলায় কিছুটা নড়বড়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সফরকারীদের শিবিরে। কিন্তু শেষ দিন ৯.২ ওভার ব্যাট করেই প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।

গত দিন ৭৪ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারের শেষ বলেই উইকেট হারিয়ে বসেছিল সফরকারীরা। এম্বুলদেনিয়ার স্টাম্পে পড়া বল ছেড়ে দিয়ে ক্লিন বোল্ড হন ডম সিবলি (২)। এরপর এম্বুলদেনিয়ার পঞ্চম ওভারে অযথা মারতে গিয়ে ক্রলি ফেরেন ৮ রানে। এক ওভার পরে প্রথম ইংনিংসে ২২৮ রানের ঝমলমে ইনিংস খেলা জো রুটও রান আউটের শিকার হন।

তাই গুরুত্বপূর্ণ উইকেটগুলি হারিয়ে শেষ দিনে দৃঢ়চেতা কাউকে প্রয়োজন ছিল ইংলিশদের। সকালে যে দায়িত্বটা নেন জনি বেয়ারস্টো। দ্বিতীয় ওভারে এম্বুলদেনিয়াকে চার মেরেই তার আভাসটা দেন তিনি। সঙ্গী অভিষেক হওয়া ড্যান লরেন্স সিঙ্গেলস নিয়ে খেলতে থাকেন। যা গতকাল বিকালের দিকে অসম্ভবই মনে হচ্ছিল।

এই দুজন মিলেই শেষ পর্যন্ত চতুর্থ উইকেটে অপরাজিত ৬২ রানের জুটি গড়েন। বেয়ারস্টো ৩৫ রানে অপরাজিত ছিলেন। আর অভিষিক্ত লরেন্সও দলের প্রয়োজনে অবদান রেখেছেন ২১ রানে অপরাজিত থেকে। ম্যাচসেরা জো রুট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৩৫ (চান্ডিমাল ২৮, ডম বেস ৫/৩০) ও ৩৫৯ (থিরিমান্নে ১১১,ম্যাথুজ ৭১; লিচ ৫/১২২)

ইংল্যান্ড: ৪২১ (রুট ২২৮; পেরেরা ৪/১০৯, এম্বুলদেনিয়া ৩/১৭৬) ও ৭৬/৩

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম