পূর্ণ ৩০ পয়েন্টে চোখ তামিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ১৯:১৯ আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৯:১৯

টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তামিম ইকবালরা। জিতলেই ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করবে স্বাগতিকরা। আর সেটি হলে তিন ম্যাচ থেকে যোগ হবে পূর্ণ ৩০ পয়েন্ট। তামিম চোখ রাখছেন সেখানেই।

চট্টগ্রামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমরা সিরিজ জিতে গেছি বটে, তবে আরও ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততটা ভালো খেলতে পারেনি। তবে তারা বিপজ্জনক দল ও যে কোনও সময় ঘুরে দাঁড়াতে পারে। আশা করি, আমাদের এই ধারাবাহিকতা চলতে থাকবে। কালকের (সোমবার) ম্যাচ গুরুত্বপূর্ণ। যেটা বলেছি, সিরিজ জিতেছি কিন্তু আরও ১০ পয়েন্ট পাওয়ার আছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ দিয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগে পথচলা শুরু করেছে বাংলাদেশ। ২ ম্যাচ থেকে তামিমদের প্রাপ্তি ২০ পয়েন্ট। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে এই পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।

টুর্নামেন্টে স্বাগতিক ভারত ও এই সুপার লিগের শীর্ষ ৭ দল সরাসরি সুযোগ পাবে। বাকি দুই দলকে খেলতে হবে বাছাই পর্ব। ৬ ম্যাচ খেলে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে অস্ট্রেলিয়া।

/আরআই/কেআর/
সম্পর্কিত
মাঠের ব্যর্থতার প্রভাব এবার পিসিবির কোষাগারে!
৪৮ ঘণ্টাতেই ১০ লাখ আবেদন, বিশ্বকাপের টিকিটের জন্য এখনই হাহাকার!
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের দাপট
সর্বশেষ খবর
ঘেরাওয়ের পর পদত্যাগ, রামেবির উপাচার্যের দাবি ‘জোর করে সই নেওয়া হয়েছে’
ঘেরাওয়ের পর পদত্যাগ, রামেবির উপাচার্যের দাবি ‘জোর করে সই নেওয়া হয়েছে’
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই