তামিমদের কাছে বিসিবি সভাপতির প্রশ্ন, ‘কেন ফল আসছে না?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্টের কাছে হারের কারণ জানতে চাইবেন তিনি। কথা অনুযায়ী, বুধবার সাবেক পাঁচ অধিনায়ক ছাড়াও মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠক করেছেন তিনি। আজ (বৃহস্পতিবার) রাতে তিনি বসবেন কোচিং স্টাফের সঙ্গে।

বৃহস্পতিবার সকালে কুর্মিটোলা হাসপাতালে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘আজ আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং আছে কোচিং স্টাফদের সঙ্গে। আমি তাদের কাছে জানতে চাইবো, সমস্যা কোথায়? এটা বসার পর ওদেরকে বলবো যে, কী করতে হবে সামনের দিনগুলোতে।’

বুধবার ক্রিকেটারদের সঙ্গে আলোচনা নিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘ওদের কাছে জানতে চেয়েছিলাম কে সিদ্ধান্ত নিচ্ছে, কে পরিকল্পনা সাজাচ্ছে? মূলত আমি আগের সঙ্গে কোনও পরিকল্পনায় মিল পাচ্ছি না। এজন্য খুঁটিনাটি সব জানতে চাই। ওরা বলেছে, এই জায়গায় সমস্যা। আমি বললাম, কেন সমস্যা হচ্ছে। আগে তো সবকিছু তাদের চাপিয়ে দেওয়া হতো। এখন তো সিদ্ধান্ত নিজেরা নিচ্ছে। তাহলে কেন ফল আসছে না?’

সঙ্গে যোগ করেছেন, ‘তবে আমি খুশি যে ওরা (ক্রিকেটার) যেটা বলছে এবং আমাদের ধারণা যেটা ছিল যে সমস্যা কোথায়, বেশির ভাগই মিলে যাচ্ছে। ৯০ শতাংশই মিলে যাচ্ছে। আজকে কোচিং স্টাফদের সঙ্গে সভা আছে। ওদেরকেও জিজ্ঞেস করবো সমস্যা কোথায়। এরপর আমরা ওদেরকে বলবো সামনের দিনগুলোয় কী করতে হবে।’

দলের মধ্যে ‘কমিউনিকেশন গ্যাপ’ আছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নাজমুল, ‘আগে খালেদ মাহমুদ সুজন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছে। সে বোর্ড ও দলের মধ্যে যোগাযোগ রাখতো। আমরা দলের সামগ্রিক অবস্থা সব জানতে পারতাম। আর কেউ না জানলেও আমি জানতে পারতাম। এখন আমরা কেউ জানি না। বিরাট কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। দায়িত্ববান যাকেই প্রশ্ন করছি, সেই এড়িয়ে যাচ্ছে। উত্তর দিতে পারছে না।’

এদিকে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা হওয়ার কথা ছিল আজই। সেটি একদিন পিছিয়ে চলে গেছে শুক্রবার। তার আগে আজ ও শুক্রবার দুই ভাগে ভাগ হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নিচ্ছেন এবং নেবেন কোচিং স্টাফ, ক্রিকেটারসহ পুরো টিম ম্যানেজমেন্ট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি