মোস্তাফিজ বললেন, আইপিএলের চেয়ে দেশ বড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩১

এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএলকে বেছে নিয়েছেন সাকিব আল হাসান। ভাবা হচ্ছিল, হয়তো একই কাজ করবেন মোস্তাফিজুর রহমান। যে কারণে আইপিএল নিয়ে কথা বলতে গত সোমবার বিসিবি প্রধানের সঙ্গে দেখা করেছিলেন। বোর্ড প্রধান নাজমুল হাসান বলেছেন, চাইলে তাকেও অনুমতি দেবে বিসিবি। কিন্তু মোস্তাফিজ সিনিয়র ক্রিকেটার সাকিবের পদাঙ্ক অনুসরণ করলেন না। মঙ্গলবার স্পষ্ট করে জানিয়েছেন, দেশের ক্রিকেট মোস্তাফিজের কাছে সবার আগে।

মোস্তাফিজ অবশ্য দুই মৌসুম পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়েছেন। প্রথম দুই আসরে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। শেষ আসরে ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এবার তাকে ১ কোটি রুপির ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে রাজস্থান। মঙ্গলবার আইপিএল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মোস্তাফিজ, 'যদি টেস্টে আমাকে রাখে, তাহলে টেস্ট খেলবো। আর যদি না রাখে, বিসিবি যেটা বলবে আমি সেটাই করবো।’

এমনিতে টেস্টে বাজে অবস্থায় আছে বাংলাদেশ দল। এক জিম্বাবুয়ে ছাড়া মুশফিকরা ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজে ভাবে হেরেছে। এমন হারের পর বিসিবি আশা করেছিল, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করতে মুখিয়ে থাকবেন ক্রিকেটাররা। কিন্তু সাকিব আল হাসান আইপিএলে পুরো সিজনের জন্য চুক্তিবদ্ধ হওয়াতে তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠেছে। তাই ব্যতিক্রম হিসেবেই নজির স্থাপন করতে চাচ্ছেন মোস্তাফিজ! তিনি আরও বলেছেন, ‘বিসিবি চাইলে রাজি না হওয়ার তো কিছু নেই। আমার কাছে সবার আগে দেশের খেলা, শ্রীলঙ্কা টেস্টে যদি থাকি, তাহলে টেস্ট খেলবো। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে আমি নেই। বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলবো। আমার কাছে সবার আগে দেশ প্রেম।'

প্রসঙ্গত, ২০১৬ সালের আইপিএল নিলামে প্রথমবার নাম যোগ হয় মোস্তাফিজের। প্রথমবারেই তাকে কিনে নেয় হায়দরাবাদ। আর মাঠে নেমে তিনি যা করেছেন, তা ছিল দেখার মতো। ১৬ ম্যাচে ১৭ উইকেট তুলে নিয়ে হায়দরাবাদের শিরোপা জেতার পথে অন্যতম ভূমিকা রেখেছিলেন। পরের মৌসুমেও কাটান হায়দরাবাদে। কিন্তু চোটের কারণে নিজের সেরাটা দিতে পারেননি। পরে ২০১৮ সালের নিলামে তাকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর গত দুই বছর ছিলেন না বিশ্বের সবচেয়ে জমজমাট ঘরোয়া টি-টোয়েন্টিতে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের