শক্তিশালী আবাহনীকে হারিয়ে দিয়েছে খেলাঘর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ১৩:৪৭আপডেট : ০৭ জুন ২০২১, ১৩:৫০

মুশফিকসহ জাতীয় দলের তরুণ তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছিল আবাহনী লিমিটেড। এমন শক্তিশালী দল নিয়েও তারা পরাজয় বরণ করেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কাছে!

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে ইমতিয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ১৬৪ রান সংগ্রহ করে খেলাঘর। সেই লক্ষ্যে ছুটতে গিয়ে আবাহনী থেমে গেছে ১৫৬ রানে। তাতে ৮ রানের জয় তুলে নেয় খেলাঘর।

১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২ রানে দুই উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়ে যায় আবাহনী। এরপর নাঈম শেখ ও নাজমুল হোসেন মিলে তৃতীয় উইকেটে দলের হাল ধরেছিলেন। কিন্তু তাদের ৮৫ রানের জুটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে আবাহনীর ইনিংস।

ঢাকা লিগের আগের তিন ম্যাচে ১৩ রান করা নাজমুল শান্ত আজ রানের দেখা পেয়েছেন। ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলেছেন। নাঈমও ৪২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৯ রানে আউট হয়েছেন। লিগের প্রতিটি ম্যাচে দলের জয়ে অবদান রাখা মুশফিক এদিন আউট হয়েছেন মাত্র ৮ রানে! মোসাদ্দেক ২১ করলেও আফিফ ২২ রানে অপরাজিত ছিলেন।

খেলাঘরের বোলারদের মধ্যে ২৩ রানে দুই উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন রনি চৌধুরী। এছাড়া খালেদ আহমেদ নিয়েছেন দুটি উইকেট।

এর আগে ইমতিয়াজ হোসেনের অনবদ্য ৬৬ রানের কল্যাণে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় খেলাঘর। ৪৬ বলে  ৬ চার ও ৩ ছক্কায় ইমতিয়াজ নিজের ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া জাতীয় দলের বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৩ রানের ইনিংস।

আবাহনীর বোলারদের মধ্যে তানজিদ হাসান সাকিব ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নিয়েছেন।

খেলাঘর চার ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে। তবে শীর্ষে থাকা আবাহনী খেলাঘরের সঙ্গে হেরে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম