ম্যাচ জয়ে তৃপ্ত হলেও তামিমের হতাশা ব্যাটিং নিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৬:৩৯আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৬:৩৯

জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে দ্বিতীয় ম্যাচটি বলতে গেলে হারতে হারতেই জিতেছে বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কষ্টের সেই জয় সম্ভব হয়েছে সাকিব আল হাসান নামক এক প্রতিরোধের কল্যাণে। তাতে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতলেও ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি মনে করেন, ব্যাটসম্যানরা প্রচুর বাজে শট খেলে দলকে বিপদে ফেলতে যাচ্ছিলেন!
 
জিম্বাবুয়ের দেওয়া ২৪১ রান তাড়া করতে নেমে ১৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই বিপদ থেকে দলকে উদ্ধার করেছেন মূলত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সেখানে মাহমুদউল্লাহ, আফিফ ও সাইফউদ্দিনের কিছু ভূমিকাও ছিল। কিন্তু জয়ে তৃপ্ত হলেও ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন তামিম। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের অবশ্যই কিছু পরিকল্পনা ছিল। তবে ব্যাটিং ইউনিট হিসেবে, আরও ভালো করতে পারতাম। আমার মনে হয়, সফট ডিসমিসাল আজকে একটু বেশিই হয়েছে। পরে সাকিব ও সাইফউদ্দিন যেভাবে ব্যাট করেছে, তা দেখাটা দারুণ ছিল।’

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বোলাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। দলে মোস্তাফিজ না থাকলেও তার অভাব বুঝতে দেননি তাসকিন-শরিফুল-সাইফউদ্দিনরা। বোলারদের ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে তামিম বলেছেন, ‘ওদেরকে ২৪০ রানে আটকে রাখা বোলারদের বেশ ভালো পারফরম্যান্স ছিল। প্রথম ম্যাচের চেয়ে উইকেট ভালো ছিল (ব্যাটিংয়ের জন্য)। তার পরও বোলারররা ভালো করেছে। ওদের পারফরম্যান্সে আমি খুশি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী