সাইফউদ্দিন উইকেট নিলেও জিম্বাবুয়ের আগ্রাসী ব্যাটিং

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২১, ১৭:১৭আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৭:৪৩

টানা তৃতীয় টি-টোয়েন্টিতে টসভাগ্য হাসলো জিম্বাবুয়ের। দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও আগ্রাসী সূচনায় শুরু করেছে স্বাগতিকরা। সেই ওয়েসলে মেধেভেরে ব্যাটে পাওয়ার প্লেতে উঠে গেছে ৬৩ রান! অবশ্য ষষ্ঠ ওভারে আরেক আগ্রাসী ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে ফিরিয়েছেন সাইফউদ্দিন। স্বাগতিকদের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ১০১ রান। ক্রিজে আছেন মেধেভেরে (৪১) ও চাকাভা (২৮)।

বিদায় নেওয়ার আগে একই ওভারে সাইফউদ্দিনকে ছক্কা মেরেছেন মারুমানি। এর পরেও রান চাকা ছুটে চলেছে দ্রুত গতিতে। 

টস জিতে আগ্রাসী ভঙ্গিতে শুরু করা জিম্বাবুয়ে সবচেয়ে বেশি কাঁদিয়েছে তাসকিন আহমেদকে। চতুর্থ ওভারে তার ৫ বলেই চার মেরেছেন মেধেভেরে। আসে ৩০ রান। এর পর ষষ্ঠ ওভারে মারুমানির স্টাম্প উপড়ে ফেলেন সাইফউদ্দিন। মারুমানি ২০ বলে ২টি চার ও ২টি ছয়ে ফেরেন ২৭ রানে।

দ্বিতীয় ম্যাচটি জিম্বাবুয়ে ২৩ রানে জিতে নেওয়ায় শেষ ও তৃতীয় এই টি-টোয়েন্টিটি সিরিজ নির্ধারণী। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি