‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবো কল্পনাও করিনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ০২:০৬আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০২:০৮

র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর দলের সঙ্গে সিরিজ জয়, তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে। এ যেন অবিশ্বাস্য এক স্বপ্ন! কিন্তু বাস্তবে সেটিই হয়েছে। অস্ট্রেলিয়াকে উড়িয়ে মাহমুদউল্লাহরা দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান কল্পনাও করেননি এমন কিছু হতে পারে।

শুক্রবার অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, 'অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী ও পেশাদার দল। ওদের সাথে যে সিরিজ জিতবো না, তা কল্পনায় ছিল না। তবে এভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি।’

প্রথম ম্যাচ জেতার পরও বিসিবি কর্তা আত্মবিশ্বাসী ছিলেন বাংলাদেশ কিছু একটা করতে পারে, ‘আমাদের প্রথম ম্যাচ জেতাটা জরুরি ছিল। প্রথম ম্যাচ জেতার পর স্বস্তি অনুভব করছিলাম। দ্বিতীয় ম্যাচ জেতার পর আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। তখন মনে হচ্ছিল তৃতীয়টাও জিততে হবে। তখন অনেকেই বলেছিল বেশি বেশি হয়ে যাচ্ছে চাওয়া।’
 
যে মিরপুরে নিয়মিত খেলে বেড়ে উঠেছেন সাকিব-মোস্তাফিজরা। এমন কন্ডিশনের কারণে সাফল্য পাচ্ছে বাংলাদেশ, ‘কন্ডিশন তো পার্থক্য হচ্ছেই। আমরা যখন ওদের ওখানে যাই আমাদের জন্যও কন্ডিশন আলাদা হয়। এটা সবার জন্যই থাকে। হোম গ্রাউন্ডের একটা সুবিধা সবারই থাকে সেটা আমরা পেয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে বলতে গেলে আমরা আমাদের ঘরের মাঠের সুবিধা পাইনি। হোম গ্রাউন্ডে আমাদের সুবিধা কিন্তু পিচ না, দর্শক, সমর্থক। এই সমর্থনটাইতো ছিল না। মাঠ ভর্তি যদি সমর্থক থাকে তখন মনের মধ্যে আলাদা সাহস থাকে। সুতরাং এটা কিন্তু এবার আমাদের ছিল না।’

/আরআই/এলকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী