সাকিবকে ছাড়াই অনুশীলনে মাহমুদউল্লাহ-মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২১, ১১:০১আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১১:০১

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে পাঁচ দিনের অনুশীলনের সুযোগ পাচ্ছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজ (শুক্রবার) সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। অনুশীলনে সবাই থাকলেও নেই সাকিব আল হাসান। কোয়ারেন্টিন ইস্যুতেই মাঠে নামা হয়নি সাকিবের। সকালে বাংলাদেশ দলের অনুশীলনের পর দুপুরে অনুশীলন করবে কিউইরা।

গত ২৪ আগস্ট দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব। কোয়ারেন্টিনের ৭২ ঘণ্টা পূরণ না হওয়ায় অনুশীলনে নামতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে আজ নামতে না পারলেও আগামীকাল (শনিবার) তিনি মাঠে নামবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে বাংলাদেশ দল   ৩১ আগস্ট পর্যন্ত অনুশীলন করার সুযাগ পাবে। ১ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টির পর বাকি ম্যাচগুলো যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু বিকাল ৪টায়।

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বিসিবি ১৯ জনের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। বাবা-মায়ের করোনা আক্রান্তের খবরে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরে আসেন মুশফিক। অস্ট্রেলিয়ার সিরিজ খেলতে চাইলেও তাদের দেওয়া কঠিন শর্তের মারপ্যাচে খেলা হয়নি। এক সিরিজ পরে দেশের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান ফিরেছেন জাতীয় দলে।

অন্যদিকে শ্বশুরের অসুস্থতায় অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছুটি নেওয়া লিটনও ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজে। জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে এসেছিলেন বিপ্লব। পরে খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিউইদের বিপক্ষে এই লেগ স্পিনারও ফিরেছেন।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী