‘আমি শুনে অবাক, এটা কীভাবে হলো’, বিসিবি সভাপতি হওয়ার গল্পে পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৭

হঠাৎ করেই ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মনোনীত হয়েছিলেন নাজমুল হাসান পাপন। সেই সময় নিজের নাম দেখে অবাক হলেও বোর্ড সভাপতির চেয়ারে কাটিয়ে দিয়েছেন একদশক।  ক্রিকেট বোর্ডে সভাপতি হওয়ার নেপথ্যের সেই গল্প আজ (শনিবার) রাজধানীর ঢাকা ক্লাবে বিএসপিএ আয়োজিত বিসিবির প্রয়াত পরিচালক আফজালুর রহমান সিনহার স্মরণে এক অনুষ্ঠানে শুনিয়েছেন পাপন।

পাপনের বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। কুয়েতে সংক্ষিপ্ত এক সফরে বাবার সঙ্গে থাকাবস্থায় তিনি বিসিবি সভাপতি হিসেবে নিজের নাম প্রথম শোনেন। পাপনের বিসিবি সভাপতি হওয়ার গল্পের শুরুটা এমন, “বাবার রাষ্ট্রীয় সফরে সাধারণত আমার বোনেরা যেতেন। কুয়েতের সেই সফরে তারা যেতে চাননি। আমার বাবা তখন বললেন, ‘তুমি চলো’। সংক্ষিপ্ত কয়েকদিনের সফরে আমি গেলাম। কুয়েতে থাকা অবস্থায় আমার বোন ফোন করে জানায় টিভির স্ক্রলে দেখাচ্ছে বিসিবি সভাপতি হিসেবে আমার নাম। আমি তো শুনে অবাক। এটা কীভাবে হলো!”

বিসিবি সভাপতি হিসেবে নাম ঘোষণার পর পাপন প্রথম অভ্যর্থনা পেয়েছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান মহাসচিব সৈয়দ শাহেদ রেজার কাছ থেকে, ‘আমি যখন কুয়েতে, তখন শাহেদ ভাই কুয়েতের রাষ্ট্রদূত। তিনি আমাকে প্রথম ফুল নিয়ে শুভেচ্ছা জানান।’

সভাপতি হিসেবে নিজের নাম জেনে আরও বেশি বিস্মিত হওয়ার কারণও জানিয়েছেন পাপন, ‘এর আগে (কুয়েতে যাওয়ার আগে) একদিন আপার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছে বিসিবির জন্য তিনজনের নাম বলেছিলাম। তিনি একটি নামে আচ্ছা বলেছিলেন, আরেকটি নামে কিছু বলেননি। আমার নাম তো তালিকাতেই ছিল না। আমি যেখানে অন্যদের নাম নিয়ে আলোচনা করলাম। সেখানে আমিই সভাপতি!’

বিসিবি সভাপতি আগে সরকার থেকে মনোনীত হতেন। ২০১৩ সাল থেকে পদটিতে বসতে নির্বাচিত হয়ে আসতে হচ্ছে। ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের