অনুশীলনে সাকিব, ভালো করার প্রত্যাশা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩১

স্থগিত হয়ে যাওয়া আইপিএলের ময়দানী শুরুটা হচ্ছে আজ। দুবাইয়ে রবিবার রাত ৮টায় মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

অবশ্য এই দুল দিয়ে মাঠের লড়াই শুরু হলেও বাংলাদেশিদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন সাকিবদের কলকাতার ম্যাচ। কাল সোমবার মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। আবুধাবিতে কাল রাত ৮টায় মাঠে নামবে দুই দল।

কোয়ারেন্টিন শেষে এরই মধ্যে মরুর বুকে ঘাম ঝরিয়েছেন সাকিব। ফেসবুক পেজে বিশ্বসেরা অলরাউন্ডারের প্রথম অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছে কেকেআর। সেখানে দ্বিতীয় অংশে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সাকিব, ‘আশা করি, সবাই এভাবেই সমর্থন দিয়ে যাবেন। আমার মনে হয় দ্বিতীয় অংশে কেকেআর ভালো কিছু উপহার দেবে।’ 

প্রথম অংশে কলকাতার হয়ে সাকিবের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তিন ম্যাচে ব্যাট হাতে করেছেন ৩৮ রান, আর বল হাতে নিয়েছেন ২ উইকেট। সাকিব অবশ্য এবারের আসরের জন্য ভালো করতে প্রস্তুত, ‘একদিন বাদেই ম্যাচ, আমরা প্রস্তুত। আশা করছি, সবাই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছে।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের