চট্টগ্রামে একাডেমি নির্মাণের ঘোষণা আকরামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। চট্টগ্রাম বিভাগ থেকে প্রার্থী হয়েছেন আকরাম খান। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় আকরামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলা যায়। আগামী বৃহস্পতিবার শেষ হবে চলতি কমিটির মেয়াদ। এই মেয়াদে চট্টগ্রামে ক্রিকেট একাডেমি গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি তিনি। তবে আগামী মেয়াদে সেটি বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক।

আজ (সোমবার) মনোনয়নপত্র জমা দিতে এসে সংবাদমাধ্যমকে আকরাম বলেছেন, ‘চট্টগ্রাম বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি আমার আর নাছির (আ. জ. ম. নাছির উদ্দিন) ভাইয়ের ওপর আস্থা রাখার জন্য। আমরা প্রথমত বিভাগের জন্য, চট্টগ্রামের জন্য কাজ করছি। তারপর দেশের জন্য কাজ করছি।’

সঙ্গে যোগ করেছেন, ‘আগের চেয়ে চট্টগ্রাম থেকে খেলোয়াড় সংখ্যা বেড়েছে। ভবিষ্যতে আরও অনেকে খেলবে। আমাদের আরও পরিকল্পনা আছে। একটা একাডেমি করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে গেছি। পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কার্যকলাপ শুরু করতে পারবো।’

এই একাডেমিতে চট্টগ্রামের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি, ‘একাডেমি গঠন নিয়ে নাসির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। এটাতে চিটাগং বিভাগে যত জেলা আছে, প্রতিটিতে প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থা করবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী