শেষ বলে রোমাঞ্চকর জয় বেঙ্গালুরুর

এলিমিনেটরে কোহলিদের প্রতিপক্ষ সাকিবের কলকাতা

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২১, ০১:২২আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০১:২৬

শেষ বলের রোমাঞ্চে ম্যাচ জিতলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ বলে কোহলিদের জিততে লাগতো ৫ রানের। শ্রীকর ভারতের বিশাল ছক্কায় শেষ বলে জয় নিশ্চিত করে বিরাট কোহলির দল। এই জয়েও এলিমিনেটর রাউন্ড খেলতে হচ্ছে বেঙ্গালুরুকে।

গ্লেন ম্যাক্সওয়েল ও শ্রীকর ভারতের ঝড়ো ইনিংসে দিল্লি ক্যাপিটালসের দেওয়া ১৬৫ রান ৩ উইকেট হারিয়ে টপকে যায় বিরাট কোহলির দল। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জিতলেও তাদের এলিমিনেটর রাউন্ড খেলতে হচ্ছে। আগামী সোমবার এলিমিনেটর রাউন্ডে বিরাট কোহলির দলের প্রতিপক্ষ সাকিবের কলকাতা নাইট রাইডার্স।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লির ২০ ওভারে ৫ উইকেটে করা ১৬৪ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বেঙ্গালুরু। হারলেও শীর্ষে থেকেই প্রথম রাউন্ড শেষ করতে পেরেছে দিল্লি। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১ নম্বরে দিল্লি। আগামী রবিবার তারা চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। অন্যদিকে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থাকা বেঙ্গালুরু সোমবার কলকাতার সঙ্গে এলিমিনেটর রাউন্ডে মুখোমুখি হবে।

১৬৫ রানের মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে ৬ রানের দুই ওপেনারকে হারায় বেঙ্গালুরু। তবে গ্লেন ম্যাক্সওয়েল ও শ্রীকর ভারতের ব্যাটে জয় পেতে সমস্যা হয়নি বেঙ্গালুরুর। শ্রীকর ৫১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৭৮ রানে অপরাজিত ছিলেন। ম্যাক্সওয়েল ৩৩ বলে ৮ চারে খেলেছেন ৫১ রানের ইনিংস। দুই জন মিলে অবিচ্ছিন্ন ১১১ রান করে দলের জয় নিশ্চিত করেন।

দিল্লির হয়ে অ্যানরিচ নর্টজে ২৪ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। প্যাটেল নিয়েছেন একটি উইকেট।

এর আগে পৃথ্বী শ ও শেখর ধাওয়ানের ওপেনিং জুটির ওপর ভর করে দিল্লি ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। পৃথ্বী শ ৪৮ ও ধাওয়ান ৪৩ রানের ইনিংস খেলেন। বেঙ্গালুরুর হয়ে মোহাম্মদ সিরাজ ২৫ রানে দুটি উইকেট নিয়েছেন।

 

 

/আরআই/আইএ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি