পারলেন না নাসুম, মাসসেরা নেপালের লামিচানে

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১৫:৩৫আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫:৩৫

তিনজনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন নাসুম আহমেদ। শেষ পর্যন্ত ভোটাভুটিতে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে। 

এই বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়কে স্বীকৃতি দিচ্ছে আইসিসি। সেপ্টেম্বরে সেই তালিকায় নাসুমের সঙ্গে ছিলেন লামিচানে ও যুক্তরাষ্ট্রের পাওয়ার হিটার জাসকারান মালহোত্রা। ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হারিয়েই শেষ পর্যন্ত মাসসেরা হয়েছেন লামিচানে। 

গত মাসে পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়েছেন নেপালের এই লেগ স্পিনার। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ লিগ-২ এ ৬ ওয়ানডেতে নিয়েছেন ১৮ উইকেট। ইকোনমিও ছিল ৩.১৭। যার মধ্যে তার দুটি উল্লেখযোগ্য পারফরম্যান্স হলো পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৫ রানে ৪ উইকেট ও ১১ রানে ৬ উইকেট শিকার। ওমানের বিপক্ষেও ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন।  

সেপ্টেম্বরের বিজয়ী লামিচানে ও হিদার নাইট সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া নাসুমও কম ছিলেন না। নিউজিল্যান্ডকে ঘরের মাঠে ধরাশায়ী করতে বড় অবদান ছিল বামহাতি স্পিনারের। টি-টোয়েন্টি সিরিজে কিউইদের ৩-২ ব্যবধানে হারাতে ৮ উইকেট নিয়েছেন। এরমধ্যে চতুর্থ ম্যাচেই ১০ রানে নেন ৪ উইকেট।

মেয়েদের ক্রিকেটে মাস সেরা হয়েছেন ইংলিশ অধিনায়ক হিদার নাইট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চার্লি ডিন ও প্রোটিয়া লিজেলে লি। 

মূলত আইসিসির ভোটিং অ্যাকাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। 

/এফআইআর/   
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের