বাংলাদেশকে হারানো স্কটিশদের ৬০ রানে অলআউট করলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ২৩:২০আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২৩:৫৬

বিশ্বকাপের প্রথম দিনেই বাংলাদেশকে হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল স্কটল্যান্ড। এখানেই শেষ নয়, ওমানে অনুষ্ঠিত প্রাথমিক রাউন্ডের ‘বি’ গ্রুপে থাকা পাপুয়া নিউগিনি, ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভে সুযোগ করে নিয়েছে তারা। সোমবার (২৫ অক্টোবর) সেই স্কটিশদের মাটিতে নামিয়ে আনলো আফগানিস্তান। তাদের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কটিশরা অলআউট মাত্র ৬০ রানেই। ফলে ১৩০ রানের বড় ব্যবধানে জয় পায় আফগানরা।

সোমবার শারজাতে আগে ব্যাটিং করে বড় পুঁজি পায় আফগানিস্তান। স্কটল্যান্ডের নির্বিষ বোলিংয়ের সামনে ৪ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১৯০। ১৯১ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার মিলে ২৮ রান করেন। ডানহাতি স্পিনার মুজিবুর রহমানের ঘূর্ণিজাদুতে ২৫ রানে বোল্ড হন স্কটিশ ওপেনার জর্জ মুনসি। সেই থেকেই ধস নামা শুরু। স্কটিশ ১০ ব্যাটারের মধ্যে মাত্র তিনজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। মুনসির ২৫ ছাড়া বাংলাদেশকে হারানোর নায়ক ক্রিস গ্রেভস ১২ ও অধিনায়ক কাইল কোয়েটজারের ব্যাট থেকে আসে ১০ রান। ৫ ব্যাটার রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন।

স্কটিশদের ব্যাটিং লাইনআপ ভেঙ্গে দিতে ভূমিকা রেখেছেন অফস্পিনার মুজিবুর রহমান ও লেগ স্পিনার রশিদ খান। মুজিব ২০ রানে ৫টি ও রশিদ ৯ রানে ৪ উইকেট নিয়েছেন।

এর আগে শারজাতে আগে ব্যাটিং করা আফগানিস্তানের দুই ওপেনার হজরতউল্লাহ জাঝাই ও মোহাম্মদ শাহজাদ উড়ন্ত সূচনা এনে দেন। ৫৪ রানের জুটি গড়ে শাহজাদ (২২) আউট হন। জাঝাই সাজঘরে ফেরার আগে ৩০ বলে করেন ৪৪ রান। ১০ ওভারে আফগানিস্তানের রান ছিল ৮২। শেষ ১০ ওভারে তারা তোলে ১০৮ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ রান আসে নাজিবুল্লাহর ব্যাট থেকে। ৩৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ৩৭ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪৬ রান করেন রহমতউল্লাহ।

স্কটিশদের বোলারদের মধ্যে শাফইয়ান শরিফ ৩৩ রানে ২ উইকেট নেন। 

/আরআই/এমএস/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী