সিরিজ বাঁচানোর মিশন মাহমুদউল্লাহদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ১১:১২আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১১:১২

বিশ্বকাপের মতো একই ভুলে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি বাংলাদেশ দল। বাজে ব্যাটিংয়ের সঙ্গে বাজে অধিনায়কত্ব ম্যাচ হারের অন্যতম কারণ। এসব কিছু শুধরে দ্বিতীয় ম্যাচ খেলতে পারলেই কেবল হারের বৃত্ত ভাঙা সম্ভব হবে। সিরিজ বাঁচাতে হলে আজকের ম্যাচটিতে জয়ের বিকল্প নেই মাহমুদউল্লাহদের সামনে। 
 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন, টি-স্পোর্টস ও বিটিভি। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পুরনো হতাশা ভুলিয়ে এই ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে এই ভেন্যুতেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওই আত্মবিশ্বাস হয়তো পাকিস্তানের বিপক্ষে কাজে লাগাতে পারবে লাল-সবুজ জার্সিধারীরা।
 
শুক্রবার (১৯ নভেম্বর) হারের পেছনে ব্যাটারদের ব্যর্থতাই বড় কারণ। বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা দায়িত্বজ্ঞানহীন শটস খেলে আউট হয়েছেন। অন্যদের চেয়ে কিছুটা ভালো অবস্থায় থাকা নাঈম আগের ম্যাচে বাজে শটে আউট হয়েছেন। প্রথমবার সুযোগ পাওয়া সাইফ হাসান ১ রানের বেশি করতে পারেননি। তার স্কিল নিয়ে প্রশ্ন পুরনো, তবুও সংক্ষিপ্ত ফরম্যাটে সুযোগ সত্যিই বিস্ময়কর। নাজমুল হোসেন ১৪ বলে ৭ রান করে আউট হয়ে গেছেন। আজ এই তিন ব্যাটার ভালো না করতে পারলে বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হবে না। 

অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য আশাবাদী। যদিও দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের রান করার ওপরই জোর দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘মেহেদী দারুণ পারফর্ম করছে। দলের জন্য ব্যাট ও বল হাতে অবদান রাখছে। তাসকিনও দুর্দান্ত পারফর্ম করছে। সবাই ভালো পারফর্ম করছে। আফিফ আজকে খুব ভালো ব্যাটিং করেছে। সোহানও খুব ভালো করেছে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আমাদের ব্যাটিংটা আরও ভালো করতে হবে।’

প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর বাংলাদেশের অধিনায়ক। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৬ ম্যাচ হারের পর পরিকল্পনার সঠিক প্রয়োগ ঘটিয়ে সপ্তম ম্যাচে জয়ের ধারায় ফিরতে মুখিয়ে আছেন তারা, ‘ভেবেছিলাম উইকেট ভালো থাকা অবস্থায় ব্যাট করতে। যেন পরে বোলারদের জন্য সুবিধা হয়। আশা করছি শনিবার আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামবো।’

জয় নিয়ে মাঠ ছাড়ায় শনিবার একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে পাকিস্তান। তবে একটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে বাংলাদেশ দলে। একাদশে না দেখা যাওয়ার সম্ভাবনা বেশি আমিনুল ইসলাম বিপ্লবকে। তার বদলে দলে আসতে পারেন নাসুম আহমেদ।

/আরআই/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের