ভারতকে তাদের মাঠেই হারিয়ে দিলো বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ২০:৫৬আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২১:৫৩

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারত সফরে গিয়েছে। সফরে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল ও ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের সঙ্গে রবিবার থেকে শুরু হয়েছে ত্রিদেশীয় একটি টুর্নামেন্ট। আজ (সোমবার) নিজেদের প্রথম ম্যাচে ভারত ‘এ’ দলকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

কলকাতার ইডেন গার্ডেনসে আগে ব্যাটিং করে ভারত ‘এ’ দল ৪৮.১ ওভারে অলআউট হয় ২৪৫ রানে। জবাবে বাংলাদেশ যুব দল ১০ বল হাতে রেখেই ২ উইকেটে জয় নিশ্চিত করে।

২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার মাহফিজুল ইসলামের ৯১ ও মেহরাব হোসেনের অপরাজিত ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। মাহফিজুর মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ১২৩ বলে ১১ চার ও ১ ছক্কায় তার ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়া ইফতিখার হোসেন ৩৪ ও নওরোজ নাবিল করেন ৩৫ রান। শেষ দিকে মেহরাবের ৩৩ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ভারতীয় বোলারদের মধ্যে হাঙ্গারসেকার ৪৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া অম্রিত রাজ নেন ২ উইকেট।

এর আগে টস জিতে ভারত ‘এ’ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা তানজিম হাসান সাকিব ও রাকিবুলের চমৎকার বোলিংয়ে ১১ বল আগেই ২৪৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। হারনূর সিং সেঞ্চুরি পেয়েছেন। ১৩৬ বলে ১১১ রান এসেছে তার ব্যাট থেকে।

বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব ৫০ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া রাকিবুল, মিশুক হাসান ও আশিকুর জামান নিয়েছেন দুটি করে উইকেট।

/আরআই/কেআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের