কোনও বল না গড়িয়েই পরিত্যক্ত তৃতীয় দিন

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ১৪:১৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪:২৩

মিরপুরে কোনও বল না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের তৃতীয় দিন। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতকাল রাত থেকেই বৃষ্টি ঝরেছে। সোমবার সকালেও ছিল একই দৃশ্য। পরিস্থিতি অনুকূল নয় বলে দুই দলকেই টিম হোটেল থাকার পরামর্শ দিয়েছিলেন ম্যাচ রেফারি। শেষ পর্যন্ত প্রতিকূল আবহাওয়া দিনের খেলা পরিত্যক্ত করার সিদ্ধান্ত এসেছে দুপুরেই। 
 
টানা বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা হওয়া নিয়েই শঙ্কা ছিল। কোনও খেলা ছাড়াই শেষ হয়ে যায় প্রথম সেশন। দ্বিতীয় সেশনেও কোনও সম্ভাবনা ছিল না। বরং বৃষ্টির পরিমাণ বেড়েছে সময়ের সঙ্গে। অবশ্য কাল পরশু আবহাওয়ার উন্নতির পূর্বাভাস রয়েছে। ফলে শেষ দুই দিনে ম্যাচ জমিয়ে তুলতে চাইবে দুই দল। কালকেও ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। খেলা হবে ৯৮ ওভার।

দ্বিতীয় এই টেস্টে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল প্রথম দিন থেকে। ৫৭ ওভার খেলা হয়েছিল। পরে আলোর স্বল্পতায় ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় দিনেও খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। তৃতীয় দিন তো কোনও বলই মাঠে গড়ালো না। খেলা পরিত্যক্ত হওয়ার আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮৮ রান। ক্রিজে আছেন বাবর আজম (৭১) ও আজহার আলী (৫২)।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের