শ্রীলঙ্কার জার্সিতে আর খেলবেন না পেরেরা

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ১৬:৫১আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬:৫১

অনেক দিন ধরে শ্রীলঙ্কা দলের রাডারে নেই দিলুরুয়ান পেরেরা। সংক্ষিপ্ত ফরম্যাটে ওয়ানডেতে সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালে! তাও আবার এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে। বয়স হয়ে যাওয়ায় এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন লঙ্কান অফস্পিনিং অলরাউন্ডার। তবে চালিয়ে যাবেন ঘরোয়া ক্রিকেট।    

৩৯ বছর বয়সী পেরেরা শ্রীলঙ্কার হয়ে ৪৩টি টেস্ট খেলেছেন। ১৩ ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৫টি। এর মধ্যে সবশেষ টি-টোয়েন্টিটি ছিল ২০১১ সালে! সাদা পোশাকে বেশি ম্যাচ খেলা এই ক্রিকেটার অভিষেক করেছিলেন ওয়ানডেতে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর প্রথম টেস্ট খেলেছেন ৭ বছর পর। শারজায় পাকিস্তানের বিপক্ষে ৮ নম্বরে নেমে অভিষেক টেস্টে খেলেছেন ৯৫ রানের দুর্দান্ত একটি ইনিংস। এই সময়ে বল হাতে তার অবদান কম ছিল না। নিয়েছেন ১৬১টি উইকেট। অফস্পিনে সবচেয়ে বেশি সফল ছিলেন ২০১৮ সালে গলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে ১০ উইকেট নিয়েছেন। সব ফরম্যাট মিলে এই অলরাউন্ডারের সংগ্রহ ১ হাজার ৪৫৬ রান ও ১৭৭ উইকেট।

        /এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম