প্রিমিয়ার লিগ ফুটবল

এক আবাহনী থেকে আরেক আবাহনীতে গিয়েই রুবেলের চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৭

খোলনলচে পাল্টে ‘নতুন’ দল গড়ে সাফল্য পাচ্ছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। তাই গতবারের অনেককে এবার আর দলভুক্ত করেনি। তাদেরই একজন উইঙ্গার রুবেল মিয়া। এবার তার ঠাঁই হয়েছে চট্টগ্রাম আবাহনীতে। আর প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে বন্দরনগরীর দলটি রুবেলের লক্ষ্যেভেদেই। আজ (শনিবার) পিছিয়ে থেকেও রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।

অথচ মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ঘানার ফরোয়ার্ড ফিলিপ আযহা রহমতগঞ্জকে স্বপ্ন দেখাচ্ছিলেন। ম্যাচ ঘড়ির ৪ মিনিটে অভিষেকেই গোল করে দলকে এগিয়ে নেন তিনি। অফসাইড ট্র্যাপ ভেঙে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন ফিলিপ।

রহমতগঞ্জ ১-০ গোলের লিড ধরে রেখেছিল অনেক সময়। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়িয়ে চট্টগ্রাম আবাহনী ২ গোল আদায় করে নেয়।

৫৩ মিনিটে ইবিমোবোই থ্যাঙ্কগড প্লেসিং করে দলকে সমতায় ফেরান। আর ৭২ মিনিটে সতীর্থের ক্রসে বদলি নেমে রুবেল মিয়া দারুণ হেডে মারুফুল হকের দলের ৩ পয়েন্ট নিশ্চিত করেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের