বাংলাদেশ টাইগার্স দল ঘোষণা, আছেন মুমিনুল-ইমরুলরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৫

জাতীয় দলের ‘ছায়া দল’ হিসেবে বাংলাদেশ টাইগার্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আজ (শনিবার) বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্পের জন্য ২৩ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির কার্যক্রম নিয়ে এদিন বিস্তারিত কথা বলেছেন বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ও ক্যাম্পের সময়সূচি ঘোষণা করে বিসিবি। ২৫ ফেব্রুয়ারি থেকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প, চলবে ৭ মার্চ পর্যন্ত।

সদ্য শেষ হওয়া বিপিএল ও এর আগে হওয়া জাতীয় লিগ, বিসিএলে পারফর্ম করা ক্রিকেটাররা এই দলে জায়গা পেয়েছেন। এছাড়া আছেন জাতীয় দলের আশেপাশে থাকা বেশ কিছু ক্রিকেটারও।

দলে জায়গা পেয়েছেন সদ্য বিপিএল চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। বল হাতে আলো ছড়ানো মৃত্যুঞ্জয় চৌধুরীও আছেন। জাতীয় দলের জন্য খেলোয়াড় প্রস্তুত রাখতে বাংলাদেশ টাইগার্সে যুক্ত করা হয়েছে সৈকত আলী-জাকির হাসান-মেহেদী হাসান রানাদের।

এছাড়া দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শুরুর আগে ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নেবেন মুমিনুল হক-সাইফ হাসান-সাদমান ইসলামরা। আছেন সৌম্য সরকার-মোহাম্মদ মিঠুনও।

বাংলাদেশ টাইগার্স: মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

/আরআই/কেআর/
সম্পর্কিত
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
পাকিস্তানের বাধা পাকিস্তানই!
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক