‘আমরা চাই তাসকিন আইপিএল নয়, জাতীয় দলে খেলুক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২২, ১৬:২৭আপডেট : ২১ মার্চ ২০২২, ১৬:২৭

আইপিএলে মার্ক উডের বদলি হিসেবে তাসকিন আহমেদকে চেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় তাকে অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ফলে প্রথমবার আইপিএলে সুযোগ পেয়েও খেলতে পারছেন না এই তারকা  পেসার। তাসকিনকে অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস।

অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘তাসকিন যেহেতু আমাদের দলের গুরুত্বপূর্ণ বোলার। সে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও আছে। এই কারণে তাকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়নি। তাসকিন জাতীয় দলে খেলছে, আমাদের কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ।  আমরা চাই না সিরিজ বাদ দিয়ে তাসকিন আইপিএলে যাক।’

এদিকে বিসিবির অনাপত্তিপত্র না পেলেও অখুশি নন তাসকিন। তিনি  বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আইপিএলে সুযোগ ছিল, খেলতে পারলে অবশ্যই  ভালো লাগতো। কিন্তু সবার আগে দেশ। আমার বিষয়টা বিসিবিই ভালো বুঝবে। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই সঠিক।’

বিগত কিছুদিন ধরে দারুণ উন্নতি করেছেন তাসকিন আহমেদ। বোলিংয়ের পাশাপাশি ফিটনেসে অভাবনীয় উন্নতি করেছেন। সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের উড়িয়ে দেওয়ার মিশনে তার ছিল শুরুর অবদান। ৭ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েই মূলত তাসকিনকে দলে নেওয়ার কথা ভেবেছে লখনউ। শেষ পর্যন্ত বিসিবির অনুমতি পেলেন না তাসকিন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ