অবিশ্বাস্য সিদ্ধান্তে সাকিবকে হ্যাটস অফ মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ১৫:৫৪আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫:৫৪

পরিবারের ৫ সদস্য হাসপাতালে ভর্তি। তবু দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেই ঢাকায় পা রেখেছেন। অবশ্য পারিবারিক সংকটের মাঝে থেকেও প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়েছিলেন তিনি। যে নৈপুণ্যে প্রথম ম্যাচে জয়ও পায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জয়ের নায়ক তাসকিন আহমেদ হলেও ব্যাটিং-বোলিংয়ে সাকিবেরও অবদান ছিল। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও খেলা চালিয়ে যাওয়ায় সাকিবকে হ্যাটস অফ জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেছেন, ‘সাকিবের যেটা হয়েছে, বাসার ৪-৫ জন অসুস্থ ছিল। আমাদের অবশ্যই সাকিবের ত্যাগটা দেখতে হবে। সে চাইলে চলে আসতে পারতো। থেকে গিয়ে দলকে সে সাপোর্ট দিয়েছে। এটা অবিশ্বাস্য, কারণ এক-দু্ইজন না, সবাই অসুস্থ ছিল।’

মাশরাফি আরও যোগ করে বলেছেন, ‘সবচেয়ে বড় ব্যাপার সে সিরিজটা জিততে চেয়েছিল। এটা কিছুটা স্বার্থপরের মতো বলা হয়ে যাবে আমার দৃষ্টিকোণ থেকে। কারণ দিন শেষে তার পরিবারের সবাই অসুস্থ ছিল। দিন শেষে এটা সাকিবের সিদ্ধান্ত। সাকিব দুই দিক সামলে দারুণভাবে নিতে পেরেছে, এটা মনে করি হ্যাটস অফ টু সাকিব।’

সিরিজ জয়ের পর সাকিব ইতোমধ্যে দেশে ফিরেছেন। সিরিজ নিশ্চিতের ম্যাচে তিনি বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন। এ ছাড়া প্রথম ওয়ানডেতে হয়েছিলেন ম্যাচসেরা।

আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাকিবের প্রথম টেস্ট খেলা হচ্ছে না। তবে পারিবারের সদস্যদের সুস্থ হওয়া সাপেক্ষে দ্বিতীয় টেস্টের আগে  দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন তিনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের