সাকিবের ‘বিকল্প’ হচ্ছেন কে?

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৩ মে ২০২২, ১৬:৪৮আপডেট : ১৩ মে ২০২২, ১৬:৪৮

সাকিব আল হাসান সুস্থ হয়ে দলে ফিরছেন আজ (শুক্রবার) সন্ধ্যায়। করোনামুক্ত হলেও চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলার সম্ভাবনা ক্ষীণ। শেষ পর্যন্ত তিনি না খেললে কে খেলবেন, সেটি নিয়ে চলছে আলোচনা। আগের টেস্টগুলোতে সাকিব না থাকলেও মেহেদী হাসান মিরাজ কিছুটা হলেও অভাব পূরণ করেছেন। কিন্তু শ্রীলঙ্কা সিরিজে মিরাজ না থাকায় স্পিনিং অলরাউন্ডারের সংকটে পড়েছে টিম ম্যানেজমেন্ট। সেটি বিবেচনায় রেখে মোসাদ্দেক হোসেনকে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা। সবকিছু ঠিক থাকলে চট্টগ্রাম টেস্টে সুযোগ হতে পারে মোসাদ্দেকের। সংবাদ সম্মেলনে ডমিঙ্গোর কথায় তেমনই ইঙ্গিত।

অনিয়মিত স্পিনার হিসেবে দলে আছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। নেটে তাদের নিয়মিত বোলিং করতে দেখা গেলেও টানা বোলিংয়ের জন্য তারা পারফেক্ট অবস্থায় নেই। সেই হিসেবে সাকিবের সেরা বিকল্প হতে পারেন মোসাদ্দেক। তাকে বিবেচনায় আনলে নিশ্চিতভাবেই বাদ পড়বেন ইয়াসির আলী।

ডমিঙ্গোর কথায় তেমনই ইঙ্গিত, ‘বোলিং করতে পারে এমন কাউকে আমাদের বিবেচনা করতে হবে। এটা আমাদের জন্যও চ্যালেঞ্জিং। আমাদের ইয়াসির আলী রাব্বি আছে। যে কিনা দুর্দান্ত পারফর্ম করছে। কিন্তু আমাদের এমন কাউকে প্রয়োজন যে কিনা ১৫-২০ ওভার বোলিং করতে পারে। মুমিনুল আমি নিশ্চিত না যে ১০-১৫ ওভার বোলিং করতে পারে। শান্তও বোলিং করে, কিন্তু ৬-৭ ওভারের বেশি নয়। আমরা শেষ দুই বছরই ৬-৭ নম্বরে ব্যাটিং এবং ১০-১৫ ওভার বোলিং করতে পারে এমন কাউকে খুঁজছি।’

সাকিবের বিকল্প প্রসঙ্গে প্রোটিয়া কোচ বলেছেন, ‘সাকিবের অনুপস্থিতিতে আমরা এখনও এমন কাউকে খুঁজছি। সাকিব থাকলে কাজটা সহজ। কিন্তু সাকিবকে খুব বেশি সময় পাওয়া যায় না।’

তার পরেই স্পষ্ট করে মোসাদ্দেকের নাম ঘোষণা করেছেন ডমিঙ্গো, ‘সে (মোসাদ্দেক) আমাদের নির্বাচনের ভাবনায় আছে। সে বোলিং করতে পারে। সাকিব খেলতে না পারলে মোসাদ্দেক খেলার জন্য বিবেচনায় আছে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম