রিভিউয়ে বোলার-কিপারের ‘সাপোর্ট’ দরকার মুমিনুলের

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৪ মে ২০২২, ১৮:৩৭আপডেট : ১৪ মে ২০২২, ১৮:৪৪

মাঠের আম্পায়ারের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানাতে প্রায়ই ভুল করে ফেলে বাংলাদেশ দল। ভুল রিভিউ নেওয়া কিংবা প্রয়োজন থাকা সত্ত্বেও রিভিউ না নেওয়া- এগুলো যেন বাংলাদেশ দলে নিত্য ঘটনা! তবে এই সমস্যা থেকে বের হওয়ার কোনও পথ খুঁজে পাচ্ছেন না টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

সর্বশষ দক্ষিণ আফ্রিকা সিরিজে একাধিকবার রিভিউ না নিয়ে পরে রিপ্লে দেখে হতাশায় পুড়েছে বাংলাদেশ। আবার কখনও ভুল রিভিউ ড্রেসিং রুমে তৈরি করেছে অস্বস্তিকর পরিবেশ। সঠিক রিভিউয়ের জন্য বোলার কিংবা উইকেটকিপারের ‘কল’-এর ওপর নির্ভর করতে হয় অধিনায়ককে। বাংলাদেশের অধিনায়ক মুমিনুল সাধারণত ফিল্ডিং করেন মিডঅন বা মিডঅফে। সেখান থেকে এলবিডব্লিউ হয়েছে কিনা সেটা বোঝা বেশ কঠিন।

আজ (শনিবার) সংবাদ সম্মেলনে রিভিউ নিয়ে প্রশ্ন উঠতেই অসহায়ত্ব ফুটে উঠলো মুমিনুলের কণ্ঠে, ‘মজা করে যদি বলি- আমার রোবট হতে হবে, এছাড়া কোনও অপশন নেই। আমার কাছে মনে হয়, বোলার আর কিপারের ভিউটা সবচেয়ে ভালো থাকে। ওরা যদি ভালো ফিডব্যাক দেয়... আমি হয়তো মিড অফে থাকি। কিপার আর বোলার ভালো ফিডব্যাক দিলে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়।’

মুমিনুল আরও বলেছেন, ‘আমি আগেও অনেক রিভিউয়ে সফল হয়েছি। আমার মনে হয়, মাঝেমাঝে এগুলোও আপনাদের দৃষ্টি দেওয়া উচিত। মাঝেমধ্যে হয়তো হয় না। শুধু আমি না, বিশ্বের সব অধিনায়কই এটার সম্মুখীন হয়। এজন্য আমার কিছু সাপোর্টও দরকার।’

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী