আইপিএল

চেন্নাইকে হারিয়ে সেরা দুই নিশ্চিত গুজরাটের

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২২, ২২:০৭ আপডেট : ১৫ মে ২০২২, ২২:১০

আইপিএলের নতুন দল। তাছাড়া স্কোয়াডও ভারসাম্য মনে হয়নি ক্রিকেট বিশ্লেষকদের। ফলে গুজরাট টাইটানসকে নিয়ে বাজি ধরার লোকের সংখ্যা ছিল সামান্য। অথচ আগেই প্লে অফ নিশ্চিত করা এই দলটি এবার সবার আগে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই নিশ্চিত করলো।

আজ (রবিবার) আইপিএলে চেন্নাই সুপার কিংসকে তারা হারিয়েছে ৭ উইকেটে। জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি গুজরাটের। চেন্নাইয়ের বাজে ব্যাটিংয়ে পর মাত্র ৫ বল আগে জয় নিশ্চিত করলেও আসলে সহজেই পথ পাড়ি দিয়েছে তারা। রুতুরাজ গাইকোয়াড়ের ৫৩ রানে ভর করে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ১৩৩ রান। এই রান ঋদ্ধিমান সাহার হার না মানা ৬৭ রানে মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে যায় গুজরাট।

এই জয়ে ১৩ খেলায় ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান সুংসহত করেছে হার্দিক পান্ডিয়ারা। একই সঙ্গে পয়েন্ট টেবিলের সেরা দুই নিশ্চিত হয়েছে তাদের। অন্যদিকে ১৩ ম্যাচে নবম হারে ৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে চেন্নাই।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‍গুজরাটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেননি চেন্নাইয়ের ব্যাটাররা। রুতুরাজ ৫৩ রান করলেও খেলেছেন ৪৯ বল। ৪ বাউন্ডারির সঙ্গে এক ছক্কার মার ছিল ইনিংসটিতে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন নারায়ণ জগাদিশান। অপরাজিত এই ইনিংসটি খেলতে তার লেগেছে ৩৩ বল। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ৭ রান।

গুজরাট পেসার মোহাম্মদ সামি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন রশিদ খান, আজারি জোসেফ ও রবিশ্রীনিবাসন।

১৩৪ রানের লক্ষ্যে ঋদ্ধিমানের অপরাজিত হাফসেঞ্চুরিতে সহজ জয় আসে গুজরাটের। ম্যাচসেরার পুরস্কার জেতা এই উইকেটকিপার ব্যাটার ৫৭ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন হার না মানা ৬৭ রানের ইনিংস। ১৫ রানে অপরাজিত থেকে তার সঙ্গে জয় নিশ্চিত করেন ডেভিড মিলার। ওপেনার শুবমান গিল ১৮ ও ম্যাথু ওয়েড করেন ২০ রান। অধিনায়ক হার্দিক আউট হন ৭ রানে।

চেন্নাইয়ের মাথিশা পাথিরানা ৩.১ ওভারে ২৪ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর মঈন আলীর শিকার ১ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
লিটনের স্ক্যানে বড় সমস্যা নেই
জিম্বাবুয়ের কাছে হারের পর তামিমের বার্তা কী ছিল, জানালেন বাংলাদেশ কোচ
জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান
সর্বশেষ খবর
ইতিহাস গড়া নারী কাবাডি দল পেলো অর্থপুরস্কার
ইতিহাস গড়া নারী কাবাডি দল পেলো অর্থপুরস্কার
কাজের অপেক্ষায় লাখ লাখ তরুণ, বাংলাদেশ নিয়ে উদ্বেগে বিশ্বব্যাংক
বাংলা ট্রিবিউন এক্সক্লুসিভ কাজের অপেক্ষায় লাখ লাখ তরুণ, বাংলাদেশ নিয়ে উদ্বেগে বিশ্বব্যাংক
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ