লায়নের স্পিনে কাবু শ্রীলঙ্কা, স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২২, ২১:৪৫আপডেট : ২৯ জুন ২০২২, ২১:৪৫

গল টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। আগে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের ঘূর্ণিতে ২১২ রানে অলআউট হয় স্বাগতিকরা। শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াও স্বস্তি নেই। ৯৮ রান তুলতে হারিয়েছে ৩ উইকেট। ১১৪ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে সফরকারীরা।

প্রথম দিনে ৫ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপকে দুমড়ে মুচড়ে দেন লায়ন। এর আগে প্রথম আঘাতটা হানেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান অধিনায়কের বলে পাথুম নিসানকা (২৩) আউট হলে ভাঙে লঙ্কানদের ৩৮ রানের ওপেনিং জুটি। তিন ওভারের মধ্যে মিচেল স্টার্কের বলে বিদায় নেন কুশল মেন্ডিসও (৩)। তারপরই গলে শুরু হয় লায়নের দাপট।

অধিনায়ক দিমুথ করুণারত্নেকে (২৮) ডেভিড ওয়ার্নারের চমৎকার ক্যাচ বানান এই স্পিনার। ৩৭তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভা (১৪) ও দিনেশ চান্ডিমালকে (০) পরপর ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন। তবে নিরোশান ডিকবেলার প্রতিরোধে সেটি হয়নি।

লঙ্কান উইকেটকিপার ব্যাটার ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি। সর্বোচ্চ ৫৮ রান আসে ডিকবেলার ব্যাট থেকে। তাকেও তুলে নেন লায়ন। ৯৭ রানে ৫ উইকেট হারানোর পর তার ব্যাটেই মূলত দুইশ পেরোতে পারে স্বাগতিকরা। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩৯) ও রমেশ মেন্ডিস (২২) অবদান রাখেন। চা বিরতির পর ফিরে আধঘণ্টার মধ্যে অলআউট হয় শ্রীলঙ্কা।

লায়নের সঙ্গে জুটি বেঁধে আরেক স্পিনার মিচেল সুয়েপসন সাফল্য পেয়েছেন। লায়নের ৫ উইকেট নেওয়ার দিনে সুয়েপসন নিয়েছেন ৩ উইকেট। বাকি দুটি গেছে দুই পেসার স্টার্ক ও কামিন্সের পকেটে।

ব্যাটিংয়ে নেমে রমেশ মেন্ডিসের ঘূর্ণির সামনে শেষ সেশনে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। দিনশেষে ৩ উইকেটে ৯৮ রান তোলে তারা। ২৪ বলে ৫ চারে ২৫ রান করে এলবিডব্লিউর শিকার হন ডেভিড ওয়ার্নার। এছাড়া মার্নাস লাবুশেন ১৩ রান করেন। দুটি উইকেটই নেন রমেশ। আর খেলা শেষ হওয়া কিছুক্ষণ আগে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন স্টিভেন স্মিথ (৬)।

ওপেনার উসমান খাজা ৪৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। অন্য প্রান্তে ৬ রানে অপরাজিত আছেন ট্র্যাভিস হেড।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী