শেষ পর্যন্ত সোহানকে অস্ত্রোপচার করাতেই হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২২, ১৭:০৪আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৭:৩৪

আঙুলের চোটে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে সিঙ্গাপুরে যেতে হয়েছে উইকেটকিপার ব্যাটারকে। সেখান থেকেই দুঃসংবাদ দিয়েছেন তিনি। শুরুতে ধারণা করা হচ্ছিল, হয়তো অস্ত্রোপচার দরকার পড়বে না। কিন্তু সোহানের আঙুলে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতেই হচ্ছে। 

সোমবার দুপুরে নিজের একটি ছবি পোস্ট করে সামাজিক মাধ্যম ফেসবুকে সোহান লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার আঙুলে অস্ত্রোপচার করতে হবে। সকলের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ মালিক।’ 

যদিও বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানা গেছে, সোহানের এটি মাইনর অপারেশন। সার্জারি করলেও দ্রুত সুস্থ হতে পারবেন তিনি। সোমবার অপারেশন করে কাল মঙ্গলবার দেশে ফিরে আসার কথা রয়েছে তার। এরপর সোহানের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাবে বিসিবির মেডিক্যাল বিভাগ।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পান সফরে অধিনায়কের দায়িত্ব পাওয়া সোহান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে পেসার হাসান মাহমুদের একটি বল তার বাম তর্জনীতে আঘাত করে। এই চোটেই পুরো সিরিজ থেকে ছিটকে যান তিনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী